Homeবিনোদনঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্ন ধরনের গান

ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্ন ধরনের গান

-

প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে ইত্যাদির বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছেন হানিফ সংকেত। তার জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। আর এই বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ থাকে নানা ধরনের সংগীত।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদের পর্বে ভিন্নধর্মী একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। এ বছর তিনি যন্ত্রশিল্পীদের সঙ্গে একক কণ্ঠে গেয়েছেন ‘বুঝি নাই তো আগে’ শিরোনামের গানটি।

গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই।

এর আগে, গত ঈদের বিশেষ পর্বে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান দ্বৈতকণ্ঠে একটি গান পরিবেশন করেছিলেন, যা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

প্রতিবারের মতো এবারও ঈদের দিন বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

LATEST POSTS

প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।তারেক রহমান...

মাচাদোকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প, আতঙ্কে কারাকাস

ভেনেজুয়েলার শান্তিতে নোবেল জয়ী বিরোধীদলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে ওয়াশিংটনে ডেকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবতই, এই অপ্রত্যাশিত ঘোষণায় কারাকাসে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার...

বিগ ব্যাশে অভিষেকে আঁটসাঁট রিশাদ 

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের আসরে অভিষেকে নজর কেড়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। এই লেগ স্পিনার উইকেট না পেলেও রান আটকে দেওয়ার কাজটা...

‘অপমানিত’ বোধ করায় মেয়াদের অর্ধেক পথেই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি 

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরেই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বঙ্গভবন থেকে আজ বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন...

Most Popular