Homeআন্তর্জাতিকইরানে বিক্ষোভে নিহত ২ হাজার, দাবি সরকারি কর্মকর্তার

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজার, দাবি সরকারি কর্মকর্তার

-

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা।

টানা দুই সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভে কঠোর দমন অভিযানের পর এটাই প্রাণহানির বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সবচেয়ে বড় স্বীকারোক্তি।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, যাদের তিনি ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য—উভয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া এই বিক্ষোভ গত তিন বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর আন্তর্জাতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এই অস্থিরতা দেখা দেয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ক্ষমতায় থাকা ইরানের নেতৃত্ব বিক্ষোভের বিষয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে। একদিকে তারা অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে হওয়া প্রতিবাদকে আংশিকভাবে বৈধ বলে উল্লেখ করছেন। অন্যদিকে কঠোর নিরাপত্তা অভিযানও চালাচ্ছে ইরান। 

একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এর আগে বিভিন্ন মানবাধিকার সংগঠন শত শত মানুষের নিহত এবং হাজার হাজার মানুষ গ্রেপ্তার হওয়ার দাবি করেছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট বন্ধসহ যোগাযোগের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করায় ইরানের ভেতরের পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

গত এক সপ্তাহে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষের একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে। রয়টার্সের যাচাই করা এসব ভিডিওতে গোলাগুলি, গাড়ি ও ভবনে অগ্নিসংযোগের দৃশ্য দেখা যায়।

LATEST POSTS

দলত্যাগী নেতাদের ফেরাতে পারছে না এনসিপি

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে তীব্র অস্থিরতা সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে একের পর এক শীর্ষ ও মধ্যম সারির...

জেনে নিন আইপিএল নিলামের খুঁটিনাটি

২০২৬ আইপিএলের মিনি নিলাম আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। টানা তৃতীয়বারের ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ১৯তম আসরের খেলোয়াড় নিলাম হতে...

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তার পদত্যাগের বিষয়টি জানানো হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।আজ বুধবার বিকেলে...

মহাকাশে চিনির সন্ধান পেলেন বিজ্ঞানীরা!

বিজ্ঞানীরা বহু দশক ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন। সেই দীর্ঘ অনুসন্ধানে এবার যোগ হলো এক বিস্ময়কর আবিষ্কার। পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরের মহাশূন্যে প্রথমবারের...

Most Popular