Homeআন্তর্জাতিকইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে যুক্তরাষ্ট্র

ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে যুক্তরাষ্ট্র

-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে।

তবে সেই কঠোর ব্যবস্থার ধরন স্পষ্ট করেননি তিনি। এদিকে তেহরান মার্কিন এই সতর্কতাকে ‘সামরিক হস্তক্ষেপের অজুহাত’ বলে আখ্যা দিয়েছে।

মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওরা যদি এমন কিছু করে, তাহলে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব।’ তিনি এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘যখন তারা হাজার হাজার মানুষ হত্যা করতে শুরু করে…আর এখন আপনারা ফাঁসির কথাও বলছেন। দেখা যাক, শেষ পর্যন্ত বিষয়টি তাদের জন্য কী পরিণতি ডেকে আনে।’
 
এর আগে মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যেতে’ আহ্বান জানান। তিনি লেখেন, ‘বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে।’

তবে তিনি কোন বৈঠকগুলোর কথা বলছেন বা সেই সহায়তার ধরন কী হবে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

নরওয়েভিত্তিক বেসরকারি সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভে তারা অন্তত ৭৩৪ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে, যাদের মধ্যে নয়জন অপ্রাপ্তবয়স্ক। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।

LATEST POSTS

অ্যাডিলেডে বন্ডাই হামলার নিহতদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

সিডনির বন্ডাই বিচে ঘটে যাওয়া মর্মান্তিক গণগুলিবর্ষণের শিকারদের স্মরণে বুধবার তৃতীয় অ্যাশেজ টেস্টের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড—দুই দলের খেলোয়াড়রাই...

শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না এ আদেশ...

উন্নত এআই ছাড়াও গুগল পিক্সেল ১১ সিরিজে আরও যেসব নতুন ফিচার

বাজারে পিক্সেল ১১ সিরিজের নতুন চারটি স্মার্টফোন আনছে গুগল। নতুন মডেলগুলো হলো—পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল ও পিক্সেল ১১ প্রো ফোল্ড।এবারের...

হেলমেট আমদানি ৩৭০ টাকায়, বিক্রি ৪৫০০ টাকা পর্যন্ত

আমদানির সময় মাত্র ৩ ডলার বা প্রায় ৩৭০ টাকা মূল্য ঘোষণা করা একটি হেলমেট স্থানীয় বাজারে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।আমদানি মূল্য ও...

Most Popular