Homeআন্তর্জাতিকআবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

-

নিজ বাড়িতে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময় পড়ে গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০০)। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবারের এই ঘটনাটি জানা গেছে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার এই বর্ষিয়ান নেতা। সর্বশেষ জুলাই মাসে নিজের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত পিকনিকে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে হাসপাতাল ভর্তি হন তিনি।

আজ মঙ্গলবার মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, বাসায় হঠাত ‘পড়ে যাওয়ার’ পর তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে আনা হয়েছে। সেখানে তিনি এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। 

ইউসুফ এএফপিকে বলেন, ‘তার জ্ঞান আছে। আমি জানি না তাকে ভর্তি করা হবে কী না। এখনো এ বিষয়ে বলার সময় আসেনি।’

‘বারান্দা থেকে বৈঠকখানার দিকে যাওয়ার সময় তিনি পড়ে যান’, যোগ করেন ইউসুফ।

তবে মাহাথিরের স্বাস্থ্য নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রীর হৃদরোগের চিকিৎসায় বাইপাস সার্জারি করা হয়।

প্রথম মেয়াদে ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। দ্বিতীয় মেয়াদে আবারও ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে ছিলেন এই নেতা।

দ্বিতীয় মেয়াদে তার বয়স ছিল ৯৪ বছর। সে আমলে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত নেতা।

 

LATEST POSTS

দেড় বছর পর একই সিনেমার প্লেব্যাকে ফাহমিদা নবী, প্রথমবার সহশিল্পী ইমরান

দেড় বছর পর সিনেমার গানে প্লেব্যাক করলেন ফাহমিদা নবী। গানটিতে তার সহশিল্পী ইমরান। এই প্রথমবার কোনো গানে একসঙ্গে পাওয়া যাবে তাদের।এর আগে ২০২৪ সালের মাঝামাঝি...

এইচএসসি পাস লেখক-গবেষক সারোয়ার তুষারের বছরে আয় ৩.৪ লাখ টাকা

নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার।হলফনামা অনুযায়ী, সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক।...

ম্যানসিটি ম্যাচের আগে অনুশীলনে নেই এমবাপে

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে শেষ প্রস্তুতি সেশনে সতীর্থদের সঙ্গে...

স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে যারা মামলা দেয়, তাদের প্রতিরোধ করব: সারা হোসেন

স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ ইয়ার্কির বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কার্টুনিস্ট ও লেখকরা। কার্টুন, মিম ও স্যাটায়ারের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।আজ...

Most Popular