Homeখেলাধুলাআবার আমিরুলের হ্যাটট্রিক, চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ

আবার আমিরুলের হ্যাটট্রিক, চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ

-

ছয় ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের দেখা পেলেন অসাধারণ ছন্দে থাকা আমিরুল ইসলাম। তিনি ফের দ্যুতি ছড়ানোয় ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রিয়াকে হারাল বাংলাদেশ। এতে জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি উঁচিয়ে ধরল লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত ম্যাচে ৫-৪ গোলে জিতেছে সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। এটি তাদের টানা তৃতীয় জয়। আমিরুলের পাশাপাশি জাল খুঁজে নেন হুজাইফা হোসেন ও রাকিবুল হাসান।

২৪ দল নিয়ে চলমান যুব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আটটি দল লড়াই করেছে স্থান নির্ধারণী পর্বে। এই পর্বকে হকির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এফআইএইচ এবার আনুষ্ঠানিকভাবে নাম দিয়েছে চ্যালেঞ্জার ট্রফি। প্রথম দল হিসেবে এই শিরোপা জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করে চালকের আসনে বসে পড়ে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে দুই দলই একবার করে গোলের দেখা পায়। চতুর্থ কোয়ার্টারে খেলা জমে ওঠে দারুণভাবে। বাংলাদেশের দুটি গোলের বিপরীতে অস্ট্রিয়া করে তিনটি। ইউরোপের দলটি সমতায় ফেরার সম্ভাবনা জাগালেও বাংলাদেশ শেষ পর্যন্ত লিড ধরে রেখে উল্লাসে মাতে।

ম্যাচের ১৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন আমিরুল। ২৭তম মিনিটে হুজাইফা ব্যবধান বাড়ান পেনাল্টি কর্নার থেকেই। ৩৫তম মিনিটে অস্ট্রিয়ার রক্ষণভাগের ভুলে ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ করেন রাকিবুল।

৪৪তম মিনিটে আন্দর লোসঞ্চি ফিল্ড গোলে ব্যবধান কমান। এরপর এক পর্যায়ে তিন মিনিটের মধ্যে হয় তিনটি গোল। ৫০তম মিনিটে আমিরুল পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করেন। ৫২তম মিনিটে আরেকটি পেনাল্টি স্ট্রোকে জাল কাঁপিয়ে তিনি পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঝে অস্ট্রিয়ার বেঞ্জামিন কেলনার করেন ফিল্ড গোল। 

সব মিলিয়ে ১৮ গোল নিয়ে যুব বিশ্বকাপের এবারের আসরের গোলদাতার তালিকায় সবার উপরে আছেন আমিরুল। ছয় ম্যাচের প্রতিটিতেই জালের ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি। এর আগে দুবার হ্যাটট্রিক করেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, একবার করে অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে।

৫-২ ব্যবধানে পিছিয়ে পড়া অস্ট্রিয়া শেষদিকে ম্যাচ জমিয়ে তোলে। ৫৭তম মিনিটে জুলিয়ান কাইজার ও ৫৯তম মিনিটে মাতেউস নিচকোভিয়াক গোল করলে জেগে ওঠে সমতার সম্ভাবনা। তবে বাংলাদেশ স্নায়ুচাপ সামলে জয় নিয়েই মাঠ ছাড়ে।

ইতিহাসে প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দল এবার মোট ছয়টি ম্যাচ খেলেছে। তিনটি জয়ের পাশাপাশি তারা ড্র করেছে একটি। হেরেছে বাকি দুটি ম্যাচ।

LATEST POSTS

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০...

Most Popular