Homeসারাদেশআওয়ামী লীগের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

আওয়ামী লীগের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই: প্রেস সচিব

-

আওয়ামী লীগের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের অপেক্ষায় আছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে বা আইন নিজের হাতে তুলে নেয়, তবে সরকার কঠোর হাতে দমন করবে।’

তিনি আরও বলেন, ‘যারা অনৈতিক দাবির মাধ্যমে নির্বাচন প্রতিহতের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আওয়ামী লীগের নির্বাচনে ফেরা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাদের নির্বাচনে ফেরার কোনো সুযোগ নেই।’ 

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের আন্দোলন হতে হয় শান্তিপূর্ণ, কিন্তু তারা রাইফেল-পিস্তল নিয়ে নেমেছিল মানুষ হত্যার জন্য। তাদের ধারণা ছিল, ১৫ বছর মানুষ চুপ ছিল, এবারও চুপ থাকবে। সেই ভুল ধারণার কারণে তারা নিজেরাই নিজেদের বাইরে ঠেলে দিয়েছে।’

LATEST POSTS

ফুলবাড়ীর যে শিক্ষা বিএনপির মনে রাখা উচিত

সম্প্রতি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এখন আমরা ফুলবাড়ী এবং অন্যান্য স্থানে ওপেন-পিট কয়লা...

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার যেসব কারণের কথা জানালেন অর্থমন্ত্রী

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কয়েকটি কারণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ মঙ্গলবারের সংসদ অধিবেশনে সংসদ সদস্য নিলুফার চৌধুরী...

রায়হান রাফীর দেড় মিনিটের ফার্স্ট হুইসেলে যা আছে

বাংলা চলচ্চিত্রে সময়ের দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমা  দর্শকদের মধ্যে আলোচিত।এবারের ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘প্রেশার...

কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, ষড়যন্ত্র করে কিংবা অপপ্রচার চালিয়ে কেউ সেই...

Most Popular