Homeরাজনীতিঅনলাইনে হয়রানি বন্ধে প্রয়োজন ডিজিটাল শিক্ষা: জাইমা রহমান

অনলাইনে হয়রানি বন্ধে প্রয়োজন ডিজিটাল শিক্ষা: জাইমা রহমান

-

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, কীভাবে অনলাইনে নিজেকে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে মানুষকে শিক্ষা দেওয়া উচিত।

তিনি আরও বলেন, অনলাইনে হয়রানি বন্ধে ডিজিটাল শিক্ষা দেওয়া যেতে পারে। 

আজ শনিবার দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিএনপি আয়োজিত রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।

জাইমা রহমান বলেন, ছোটবেলা থেকেই অনলাইনে হয়রানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে এই সমস্যা কমানো সম্ভব।

তিনি আরও বলেন, হ্যাকিং প্রতিরোধ, কীভাবে ঘটনার রিপোর্ট করতে হয়, সে বিষয়ে মানুষকে শেখানো এবং কমিউনিটি ডেস্ক স্থাপনের মতো পদক্ষেপ অনলাইনে হয়রানি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, কোনো এলাকায় কিছু হলে স্থানীয় মানুষই তা সামাল দিতে পারবে।

জাইমা রহমান আরও বলেন, ২০০২ ও ২০০৩ সালের এসিড সন্ত্রাসবিরোধী বিজ্ঞাপনের মতোই এই বিষয়টিতেও গুরুত্ব দেওয়া যেতে পারে। আমাদের সংগঠিতভাবে কাজটি করতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা না হলে কোনো সমাধান আসবে না। সে কারণেই সবাইকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে।

LATEST POSTS

করাচির শপিংমলে আগুনে মৃত্যু বেড়ে ৫৫

পাকিস্তানের করাচিতে শপিংমলে লাগা আগুনে মৃত বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার করাচি প্রশাসনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।করাচি দক্ষিণ জেলার উপ-কমিশনার জাভেদ নবি...

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে শিরোপা ধরে রাখল চ্যানেল আই

রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ ক্রিকেট টুর্নামেন্টে আবারও চ্যাম্পিয়নের মুকুট উঠেছে চ্যানেল আইয়ের মাথায়। ফাইনাল ম্যাচে সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে চ্যানেল...

আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।আজ সোমবার সকালে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ...

সেকেন্ডে শরীর ভেদ করে যায় ১০০ ট্রিলিয়ন কণা, ‘গোস্ট পার্টিকেল’ নিউট্রিনো গবেষণায় এবারের নোবেল

মহাকাশ থেকে আসা অতি ক্ষীণ ও রহস্যময় কণা নিউট্রিনো শনাক্তের জন্য বিশাল পর্যবেক্ষণাগার তৈরির পথ দেখিয়ে পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের পদার্থবিদ অধ্যাপক...

Most Popular