Homeতথ্যপ্রযুক্তিবাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

-

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হলো ‘বিসা ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠান’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসার সভাপতি ড. মুস্তাফা রাফিকুল ইসলাম ডিউক।

বিসার উপদেষ্টা শামীম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআই এসএস)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক এইচএম সাইফ আলী খান, বিসার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. জুয়েল, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সামিউল ইসলাম, বাক্কোর পরিচালক শাইমা শওকত আলী, উপদেষ্টা রাজ মাসুদ ফরহাদ, এনআইসিটিএফ-এর প্রেসিডেন্ট রাফায়েল কবিরসহ আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের আইসিটি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এই খাতের টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন সংগঠন, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বিসা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিটি খাতের বিভিন্ন অংশীজনকে একত্রিত করে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন, স্টার্টআপ উন্নয়ন এবং আইসিটি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে ইফতার ও নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় করেন এবং আইসিটি খাতের ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

LATEST POSTS

সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে সংঘটিত বন্দুক হামলার ঘটনায় জড়িত দুই বন্দুকধারীর একজন ভারতীয় নাগরিক।বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্যে আজ মঙ্গলবার...

ফ্যাসিস্টরা পরাজয় মেনে নিতে না পেরে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স...

শেষ টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম

শামীম হোসেন পাটোয়ারিকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়ার জেরে তৈরি হয়েছিলো বিতর্ক। সরাসরি নির্বাচকদের সঙ্গে মতবিরোধ সামনে এনেছিলেন অধিনায়ক লিটন দাস। রান না পাওয়ায় বাদ...

মেমোরি কার্ড কেলেঙ্কারি: ৫ বছরেও শেষ হয়নি তদন্ত 

আমদানি নিষিদ্ধ মেমোরি কার্ড অবৈধভাবে খালাসের ঘটনায় জড়িতদের গত পাঁচ বছরেও জবাবদিহির আওতায় আনতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)।স্টক-লট হিসেবে আনা এই মেমোরি কার্ডের বাজারমূল্য...

Most Popular