Homeরাজনীতিঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

-

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১ জানুয়ারির মহিলা সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৩১ জানুয়ারির মহিলা সমাবেশ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত  সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে, ইন শা আল্লাহ।’

এর আগে মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো এই মহিলা সমাবেশ করার ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ওইদিন তাহের জানান, নির্বাচনী প্রচারের সময় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, নির্যাতন, হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

LATEST POSTS

কানাডার মার্ক কার্নির চোখে ‘অনিশ্চিত’ বিশ্বব্যবস্থা

বক্তব্যের শুরুতেই সততার প্রসঙ্গ টানলেন তিনি। জানালেন—সততার জোর বদলে দিতে পারে চাপিয়ে দেওয়া সব বন্দোবস্ত। শোনালেন মূল্যবোধের বাণী। ক্ষমতাবানের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলেন, ভর্ৎসনা করলেন তাদের...

ফুটবলে আশা, উন্মাদনা ও হতাশার বছর

খুব বেশিদিন আগের কথা নয়, ঢাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি খুঁজে পাওয়া ছিল অনেকটা গুপ্তধন খোঁজার মতো। দোকানের শো-কেসগুলোতে তখন ইউরোপীয় ক্লাবগুলোর জার্সির দাপট...

ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য দিলে গ্রেপ্তার: চাঁদপুরের জেলা প্রশাসক

ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দিলে জরিমানাসহ তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার...

এলডিসি উত্তরণে ৩ বছর সময় বাড়াতে নিউজিল্যান্ডের সমর্থন চাইলো বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত অতিরিক্ত তিন বছর সময় বৃদ্ধি, চীনের নেতৃত্বাধীন বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট...

Most Popular