Homeরাজনীতিনারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা হচ্ছে: রেজাউল করিম

নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা হচ্ছে: রেজাউল করিম

-

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগে ছেলে বন্ধুদের নিয়ে
চলাফেরা করতেন। এখন মেয়ে বন্ধুদের দিকে ঝুঁকছেন। বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তুলছেন। এতে কি ঈমান রক্ষা হয়? 

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএম মহিলা কলেজ প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশে যখন অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জান-মাল ও ইজ্জত রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। করোনাকালীন আমাদের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে। বন্যা ও নানা দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, খাদেম হয়ে কাজ করেছি।

নির্বাচনী জনসভায় নারী ও পুরুষদের জন্য আলাদা স্থান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেয়েরা মেয়েদের কাতারে ও ছেলেরা ছেলেদের কাতারে অবস্থান করবেন। 

LATEST POSTS

এলডিসি উত্তরণে ৩ বছর সময় বাড়াতে নিউজিল্যান্ডের সমর্থন চাইলো বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত অতিরিক্ত তিন বছর সময় বৃদ্ধি, চীনের নেতৃত্বাধীন বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট...

মুক্তির চতুর্থ সপ্তাহে ঈদের ৫ সিনেমা কত কোটির ব্যবসা করলো

ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা মুক্তির চতুর্থ সপ্তাহে এসে সবচেয়ে এগিয়ে রয়েছে তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। মাল্টিপ্লেক্স টিকেট বিক্রির শীর্ষে রয়েছে এই সিনেমাটি। এখানে শুধু দেশের...

স্লোপাগান্ডা যুগ: হোয়াইট হাউসের ১০ এআই ছবি আমাদের যা শেখায়

দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার এক বছর পেরিয়ে গেছে। এই সময়ে হোয়াইট হাউস তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নানা মিম, উইশকাস্টিং, নস্টালজিয়া...

জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার

এবারের বিপিএলে শুরু থেকেই নামি বিদেশি তারকার কিছুটা সংকট রয়েছে। টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে বড় ভূমিকা রাখছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ধাপে...

Most Popular