Homeসারাদেশঅপারেশন ডেভিল হান্ট ফেজ-টু: গ্রেপ্তার ৪ হাজার ছাড়িয়েছে

অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু: গ্রেপ্তার ৪ হাজার ছাড়িয়েছে

-

যৌথ বাহিনীর নেতৃত্বে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ নামে বিশেষ অভিযানে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৪ হাজার ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার থেকে শুরু হয় এ অভিযান।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২২ হাজার ৯৯০টি মোটরসাইকেল এবং ১৯ হাজার ৯০৪টি যানবাহন তল্লাশি করেছে।

তল্লাশির সময় একটি শটগান, তিনটি ককটেল বোমা, চারটি দেশীয় অস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–ওয়ান)’ শুরু করে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LATEST POSTS

হোমনা থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার

কুমিল্লায় থানা হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে হোমনা থানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত হামিদা...

জুলাইয়ে মূল্যস্ফীতি ৮.৩২ শতাংশ, ৮ মাসে সর্বনিম্ন

খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কমায় জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। এটি গত আট মাসের মধ্যে...

যে নারীরা নিজের মতো বাঁচতে চায়, সমাজ তাদের মানতে পারে না: হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, যেসব নারী নিজের মতো করে বাঁচতে চায় সমাজ এখনো তাদের মেনে নিতে পারে না।পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো...

গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী

দুই বছরের বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালানোর পর প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ৭০ হাজার মানুষের নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।আজ শুক্রবার সিএনএনের...

Most Popular