Homeরাজনীতিভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

-

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে স্মরণ করবে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা।

আজ বুধবার দেশটির রাজ্যসভায় এই শ্রদ্ধা জানানো হবে।

রাজ্যসভার আজকের কার্যসূচিতে দেখা যায়, অধিবেশনে প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে।

কার্যসূচি অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতির ভাষণের পর আধা ঘণ্টা পর সম্প্রতি প্রয়াত হওয়া নেতাদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করবেন।

গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।

খালেদা জিয়ার মৃত্যুর খবর আসার পরপরই এক এক্স পোস্টে শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান) তারেক রহমানকে আনুষ্ঠানিক একটি পত্রও দেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ৩১ ডিসেম্বর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

এরপর ১ জানুয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

LATEST POSTS

নাইজারে নিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলি ও বিস্ফোরণ

নাইজারের রাজধানী নিয়ামির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলি ও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুটি বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে প্যান-আফ্রিকান এয়ারলাইন্স আস্কি।প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর...

মাঠেই কোচের মৃত্যু, শোকে স্তব্ধ শরিফুলরা

সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মাঠে এসেছিলেন মাহবুব আলী জ্যাকি। নিয়ম মেনে নেমেছিলেন ওয়ার্মআপেও। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে আকস্মিকভাবেই মাঠে লুটিয়ে পড়েন ৬৪ বছর বয়সী...

৫ বছরের মধ্যে জীবিত ফিরে না এলে ‘গুম’ ঘোষণা, অধ্যাদেশ অনুমোদন

গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ এবং সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস খোলার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা...

সমস্যাগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অস্থায়ী প্রশাসকদের যেসব ক্ষমতা দেওয়া হলো

সমস্যাগ্রস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অস্থায়ী প্রশাসক নিয়োগের নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক।প্রতিষ্ঠানগুলোর দৈনিন্দিন গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত রাখা, আর্থিক অবস্থা মূল্যায়ন এবং সংকট নিরসনে ব্যাপক...

Most Popular