Homeখেলাধুলাএমসিজিতে ২৭ বছর পর পাঁচ উইকেট কোনো ইংলিশ বোলারের

এমসিজিতে ২৭ বছর পর পাঁচ উইকেট কোনো ইংলিশ বোলারের

-

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটালেন জশ টং। বক্সিং ডে টেস্টে ডানহাতি এই পেসার গড়লেন ইতিহাস, এই শতকে এমসিজিতে পুরুষদের টেস্টে পাঁচ উইকেট নেওয়া প্রথম ইংলিশ বোলার তিনি।

১৯৯৮ সালের পর এমসিজিতে ইংল্যান্ডের কোনো বোলার পাঁচ উইকেটের দেখা পাননি। বহু কিংবদন্তি এসেছেন, দারুণ সব স্পেল হয়েছে, তবু পাঁচ উইকেটের মাইলফলক ধরা দেয়নি। শেষবার এই কীর্তি গড়েছিলেন ড্যারেন গফ ও ডিন হেডলি। সেই দীর্ঘ অপেক্ষার ইতি টানলেন টং, ডান হাতের ছন্দ, চোখে লক্ষ্য স্থির রেখে, উদ্দেশ্যপূর্ণ বোলিংয়ে।

চতুর্থ টেস্টের প্রথম দিনেই টংয়ের বিধ্বংসী স্পেলে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৫২ রানে। ৫/৪৫, এই অসাধারণ বোলিং ফিগারসই এমসিজিতে ইংল্যান্ডের বহুদিনের আক্ষেপ মুছে দেয়। অ্যাশেজ আগেই ধরে রাখলেও স্বাগতিকদের কম রানে আটকে রাখতে টংয়ের অবদান ছিল নির্ণায়ক।

এটি টংয়ের টেস্ট ক্যারিয়ারের সেরা স্পেলও। এর আগে ২০২৩ সালে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫/৬৬ ছিল তার সেরা। এবার এমসিজিতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ভেঙে দেন তিনি। ইনিংসের শেষটা আরও নাটকীয়, মাইকেল নেসারকে (৩৫) ও স্কট বোল্যান্ডকে শূন্য রানে ফিরিয়ে হ্যাটট্রিকের মুখে দাঁড়ান টং।

তবে ম্যাচ শেষে প্রশংসা কুড়িয়েও মাটিতেই পা রাখলেন ইংলিশ পেসার। ‘আজ যে কেউই পাঁচ উইকেট নিতে পারত,’ নম্র ভঙ্গিতে বললেন টং।

নিজের সাফল্যের পেছনে দলগত পরিকল্পনা ও ধারাবাহিক বাস্তবায়নের কথাই তুলে ধরেন তিনি, ‘আমি যখন সেরা ছন্দে থাকি, তখন একটু ফুলার লেংথে বল করি আর পিচে জোরে আঘাত করি। বেন স্টোকস এটা নিয়ে অনেক কথা বলেছেন। কালও যদি একই জায়গায় বল ফেলতে পারি, দ্রুত উইকেট পাওয়া সম্ভব।’

LATEST POSTS

বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইইউ’র, দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি তেহরানের

সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস ভূমিকার অভিযোগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভূক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী।একইসঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি...

‘আমার কোনো দল-সংসার-পিছুটান নেই, অবহেলিতের পাশে থাকাই লক্ষ্য’

কেউ তাকে ডাকেন 'রানী আপা', কেউ বলেন 'আমাদের মানুষ'। ভোটারদের রানী বলছেন, 'আমার কোনো দল নেই, সংসার নেই। আপনাদের উন্নয়নে সারাক্ষণ নিবেদিত থাকবো।'ত্রয়োদশ জাতীয় সংসদ...

যে অপরাধী মুক্তি পেয়ে খুন করতে পারে সে জামিন পেতে পারে না: আসিফ নজরুল

ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা একের পর এক জুলাই গণ-অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায়, এটা জামিনের কোনো নিয়মনীতির...

গুগলের ব্যবসায় এবার ভাগ বসাতে চায় চ্যাটজিপিটি, এলো ‘বিজনেস হাব’

অনলাইনে নিজের ব্যবসার পরিচিতি তৈরি করতে এতদিন গুগল বিজনেস প্রোফাইল ছিল অন্যতম জনপ্রিয় মাধ্যম। এবার সেই বাজারে নতুন প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম...

Most Popular