Homeআন্তর্জাতিকউড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

-

উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস দলের (এনসিপি) নেতা অজিত পাওয়ার।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু ও স্টেটসম্যান।

আজ সকালে অজিত পাওয়ারকে বহনকারী চার্টার্ড উড়োজাহাজ মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার বারামতি শহরের বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।  

আজ সকালে স্থানীয় সময় পৌনে ৯টার দিকে বারামতি বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনা কবলিত হয় উড়োজাহাজটি। রয়টার্স জানিয়েছে, মুম্বাই থেকে আসা উড়োজাহাজটি সেখানে জরুরি অবতরণের চেষ্টা চালিয়েছিল। 

বেসামরিক বিমান চলাচল দপ্তরের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, দুর্ঘটনায় অজিতসহ উড়োজাহাজের সকল আরোহী মারা গেছেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই দুর্ঘটনায় অজিতের পাশাপাশি তার দুই নিরাপত্তাকর্মী ও দুই পাইলটেরও প্রাণহানি হয়েছে।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বারামতি সফরে যাচ্ছিলেন অজিত। সেখানে তার চারটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। বিধ্বস্ত বম্বারডিয়ার লিয়ারজেট ৪৫ উড়োজাহাজটি মুম্বাই থেকে চার্টার করা হয়েছিল। 

ঘটনাস্থলের কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এগুলোতে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসস্তূপ দেখা যায়।

দুর্ঘটনার পর অল্প সময়ের মধ্যে পুলিশের কর্মকর্তা ও জরুরি সেবাদাতারা ঘটনাস্থলে ছুটে যান। তবে মরদেহ উদ্ধারসহ অন্যান্য বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

 

LATEST POSTS

হামলা-হেনস্তার অভিযোগ, ৩১ জানুয়ারি জামায়াতের নারী সমাবেশ

দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে দলটি ঢাকায় নারী...

কোচকে হারানোর শোকের দিনে ঢাকার নায়ক ইমাদ

আগের ম্যাচে সেঞ্চুরির পর এদিনও ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে থামিয়ে শুরুতেই প্রভাব বিস্তার করেন পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম। ইমাদের তোপে...

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।আজ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।  প্রেস উইং জানায়,...

শ্রীলঙ্কায় উড়ুক্কু ট্যাক্সি সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু

যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের বিকল্প হিসেবে চালকবিহীন বৈদ্যুতিক উড়ুক্কু ট্যাক্সি চালুর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, জাপান, দক্ষিণ কোরিয়া,...

Most Popular