Homeরাজনীতিনাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও ডিম নিক্ষেপ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও ডিম নিক্ষেপ

-

ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিক ডিম ছোড়া হয়। এতে সাময়িকভাবে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

নাসীরুদ্দীন পাটওয়ারী দ্য ডেইলি স্টারকে বলেন, হামলাকারীরা আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের লোকজন।

এ ঘটনায় কলেজ প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিনগর বাজারের বিপরীত পাশে সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যখন কলেজে যাই, সাধারণ শিক্ষার্থীরা ফুল দিয়ে আমাদের স্বাগত জানান। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। আমরা কিছুই করব না। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকব।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে কাজ করব।

এর আগে ২৩ জানুয়ারি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর নোংরা পানি ও ডিম নিক্ষেপ করা হয়।

 

LATEST POSTS

আজীবন সম্মাননা পেলেন রুমানা মোর্শেদ কনকচাঁপা

বগুড়ার এক পাঁচতারকা হোটেলে বসে সংগীত জগতের তারকাদের এক মহামিলন মেলা। উপলক্ষ ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় হোটেলটির উন্মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের...

শিগগির পরমাণু অস্ত্র পরিকল্পনার ‘পরবর্তী ধাপ’ শুরু: কিম জং উন  

প্রায় ১৪ বছর ধরে উত্তর কোরিয়া শাসন করছেন কিম জং উন। কেউ তাকে বলেন একনায়ক। কেউ বলেন স্বৈরশাসক। কেউ বলেন তার ইস্পাত কঠিন নেতৃত্বে দেশটির...

‘ডাকসু মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসানকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া...

দাদাই আমাকে আলজেরিয়ার হয়ে খেলতে উৎসাহিত করেছেন: লুকা জিদান

ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বেছে নিয়েছেন বাবার পৈতৃক ভিটে আলজেরিয়াকে। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান জানালেন, এই দলবদলের...

Most Popular