Homeতথ্যপ্রযুক্তিগুগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চ্যাটজিপিটির সার্চ

গুগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চ্যাটজিপিটির সার্চ

-

নেটিজেনরা প্রথম গুগল সার্চের সঙ্গে পরিচিত হন ১৯৯৮ সালে। কিছুদিন আগেও ইন্টারনেটে যেকোনো কিছু খোঁজার বা সার্চ করার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ও সহজ উপায় ছিল ব্রাউজারে গুগল ডট কম লিখে সেখানে সার্চ করা।

তবে বৈচিত্র্যপিপাসু মানুষ যে বিষয়টি খুব খুশিমনে মেনে নেয়নি, তার প্রমাণ পাওয়া গেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের আগমনে।

সম্প্রতি গুগলের জন্য বড় একটি দুঃসংবাদ নিয়ে এসেছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। জানা গেছে, চ্যাটজিপিটিতে এখন যে পরিমাণ সার্চ করা হয়, তা গুগলে করা সার্চের ২০ শতাংশের সমান।

রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের ৩০ নভেম্বর চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকে অনেক ইউজার গুগলের ওপর নির্ভরশীলতা কমিয়েছেন।

চ্যাটজিপিটির কনজ্যুমার প্রোডাক্ট লিড অ্যাডাম ফ্রাই বিগ টেকনোলজি নিউজলেটারের অ্যালেক্স কান্ট্রোভিৎসকে সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘চ্যাটজিপিটিতে সার্চের মতো প্রশ্নের সংখ্যা এখন গুগলে করা সার্চের সংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ।’

এটি ওপেনএআইয়ের জন্য সুখবর হলেও গুগলের জন্য ততটা নয়।
এতে শুধু এটাই বোঝা যায় না যে মানুষ এআই ব্যবহার করতে আগ্রহী, বরং গুগল সার্চের ফলাফল নিয়ে তারা যে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিল, সেটিও স্পষ্ট হয়।

চ্যাটজিপিটি, ক্লড ও কোপাইলটের মতো চ্যাটবট মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করেন তথ্য খোঁজার কাজে। চলতি বছর পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক জানিয়েছেন, তারা সার্চের কাজে এআই ব্যবহার করেছেন।

সার্চের পরের অবস্থানটিই কর্মক্ষেত্রে এআই ব্যবহার। প্রাপ্তবয়স্ক কর্মজীবীদের ৩৮ শতাংশ জানিয়েছেন, তারা কর্মক্ষেত্রে এআই ব্যবহার করেন।

বিনোদন, সংবাদ পাওয়া ও চিকিৎসা-সংক্রান্ত পরামর্শের মতো কাজেও এআই ব্যবহার করা হয়, তবে এগুলোর মাত্রা তুলনামূলক কম।

জরিপটি বিশেষভাবে চ্যাটজিপিটি নিয়ে করা হয়নি। তবে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবট হিসেবে চ্যাটজিপিটির ক্ষেত্রেও এসব ফলাফলকে প্রযোজ্য ধরা যায়।

জরিপে অংশ নেওয়া ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক জানান, তারা চ্যাটজিপিটি ব্যবহার করেছেন।

দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত চ্যাটবটের নাম জেমিনাই। মাত্র ২৪ শতাংশ ইউজার জেমিনাই ব্যবহার করেন।

চ্যাটজিপিটির সাপ্তাহিক ইউজারের সংখ্যা এখন প্রায় ১২০ কোটি।
চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও গুগল তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

গুগলের দাবি, প্রতি বছর তাদের সাইটে ৫ লাখ কোটি সার্চ করা হয়। দুই দশক ধরে সার্চের বাজারে আধিপত্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি, আর তা থেকে বিপুল মুনাফাও অর্জন করেছে।

LATEST POSTS

হামের আঘাতের পর দরিদ্রদের ঘাড়ে ঋণের বোঝা

চলমান হামের প্রাদুর্ভাবে আক্রান্ত পরিবারগুলোর ওপর আর্থিক চাপ ভয়াবহ আকার ধারণ করেছে। চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যয় মেটাতে প্রতি ১০টি পরিবারের প্রায় ৯টিকেই ঋণ নিতে হয়েছে এবং ১০টির...

‘দম’ সিনেমার সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা জানালেন নূর ইসলাম

ঈদে মুক্তি পেয়েছে পরিচালক রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’। আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত এক বাংলাদেশির শ্বাসরুদ্ধকর বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা।...

কিম কারদাশিয়ানের ব্র্যান্ডের বিরুদ্ধে ২ লাখ ডলারের সমঝোতা, নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত

বাংলাদেশে জন্ম নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহনাজ রহিমের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে কিম কারদাশিয়ানের ফ্যাশন ব্র্যান্ড স্কিমস বডির বিরুদ্ধে করা একটি মামলায় সফলভাবে সমঝোতায় পৌঁছেছে।এই...

নির্বাচনী কার্যালয়ে হামলা: মামুন ও নুরের পাল্টাপাল্টি অভিযোগ

পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিসে গতকাল সোমবার রাত ৮টার দিকে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে...

Most Popular