Homeরাজনীতিযারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তাদের হাতে নতুন কিছু নেই: রেজাউল করীম

যারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তাদের হাতে নতুন কিছু নেই: রেজাউল করীম

-

স্বাধীনতার পরে যাদের হাত ধরে দেশ পরিচালিত হয়েছে, ৫৩-৫৪ বছর তাদের শাসন আমরা দেখেছি—তাদের কাছে উন্নয়নের নতুন কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ সোমবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থীর হাতপাখা প্রতীকের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ যদি থাকে, তাহলে আদর্শবান নেতারা খলিফা ওমরের মতো শাসন প্রতিষ্ঠা করবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের প্রার্থী আব্দুর রউফ তালুকদার।

এই সমাবেশ শেষে তিনি মাদারগঞ্জে জামালপুর-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দেন।

 

LATEST POSTS

দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। গত বছর হওয়া একটি বাণিজ্য চুক্তি 'মানা...

বহুজাতিক আসরে ব্যর্থতার পুরনো চক্র

২০২৫ সালটা ছিলো টি-টোয়েন্টির। বছর জুড়ে রেকর্ড সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও হয়েছে এই বছর, আবার হারের পাল্লাও বেশ...

আমাদের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে ভারতের উপদেশ বাংলাদেশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, 'বাংলাদেশ কীভাবে নির্বাচন করবে সে বিষয়ে প্রতিবেশী দেশের কাছ থেকে...

সরকারের প্রণোদনা-সহায়তা পেতে মামলা প্রত্যাহার করতে হবে গ্রাহকদের: বাংলাদেশ ব্যাংক

সরকারের নীতি সহায়তা বা প্রণোদনা পাওয়ার আগে ব্যাংকের বিরুদ্ধে ঋণগ্রহীতাদের মামলা বা রিট আবেদন প্রত্যাহার করতে হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট...

Most Popular