Homeবিনোদনএবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

-

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। 

তানিম নূর পরিচালিত সিনেমাটি ৩ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। 

বাংলাদেশী সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি ও যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ‘বনলতা এক্সপ্রেস’।

সিনেমার পরিচালক তানিম নূর বলেন, ‘উৎসব দেশে-বিদেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছিল। “বনলতা এক্সপ্রেস” বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে, আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে আশা করছি।

পরিচালক উল্লেখ করেন, কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস “কিছুক্ষণ” এর কাহিনী নিয়ে নির্মাণ করায় সিনেমাটি আরও পরিপূর্ণতা পেয়েছে। 

সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বিশ্ববাজারে আমাদের সিনেমার যে বাজার আমরা তৈরি করেছি, সেটাকে আরও উপরে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক টু ব্যাক বা ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দেওয়া। তানিম নূর “উৎসব”-এর পর “বনলতা এক্সপ্রেস” নির্মাণ করে সে কাজটি দারুণভাবে করলেন আমাদের জন্য। আশা করছি সংখ্যায় নয়, ব্যবসায়ও “উৎসব”-এর রেকর্ড ভাঙবে বনলতা এক্সপ্রেস।’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী ও এক ঝাঁক তারকা। 

প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। 

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

 

LATEST POSTS

সরবরাহ কমায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেয়ারা

পেয়ারার জন্য বিখ্যাত পিরোজপুরের নেছারাবাদ ও পার্শ্ববর্তী ঝালকাঠি সদর উপজেলার বাগানগুলোতে এবার ভিন্ন চিত্র দেখা গেছে। ভরা মৌসুমে যেখানে বাজারে পেয়ারার সরবরাহ বেড়ে দাম কমে...

‘যে দল দেশই বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি’

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।'আজ...

ওয়ার্ল্ডহোটেলসের আওতায় আসছে ১০০ দেশের ৪ হাজারের বেশি হোটেল

যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএইচডব্লিউ হোটেলস তাদের ১০০টি দেশের ৪ হাজারের বেশি হোটেলকে ওয়ার্ল্ডহোটেলস ব্র্যান্ডের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ১৮টি ব্র্যান্ড, লয়্যালটি...

গেরুয়ায় বিলীন তেরঙা ভারত

ঘটনাটা গত ৬ জানুয়ারির। ঘটেছে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মুতে। সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়—জম্মুর বৈষ্ণো দেবী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম ব্যাচে ৫০ জনকে যোগ্যতা...

Most Popular