Homeরাজনীতি‘যে দল দেশই বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো...

‘যে দল দেশই বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি’

-

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।’

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান আমাদের ওপর খুব অত্যাচার করতো, এজন্য আমরা আলাদা হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম। আর সেই সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন আবার ওরাই ভোট চাচ্ছে দেশ চালাবে বলে।’  

‘যে দলটা আমার দেশই বিশ্বাস করে না, স্বাধীনতায় বিশ্বাস করে না, তার কাছে ভোটটা দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি? করবো না তাইনা? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে,’ যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আগে নৌকা আর ধানের শীষ ছিল, ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন আর নৌকাটা নাই। নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আর আমাদেরকে বিপদে ফেলে গেছে, তাই না। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলতো তাই তো!’

তিনি বলেন, ‘আমরা বুড়ো হয়ে গেছি, বহুবার নির্বাচন করেছি, এমপি হয়েছি। সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। আমার তো শেষ সময়, এটাই আমার হয়তো শেষ নির্বাচন, আমি আপনাদের কাছে শেষ সময়ে এসেছি; এবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আরেকবার আপনাদের কাজ করার সুযোগ দেবেন।’

LATEST POSTS

ওয়ার্ল্ডহোটেলসের আওতায় আসছে ১০০ দেশের ৪ হাজারের বেশি হোটেল

যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএইচডব্লিউ হোটেলস তাদের ১০০টি দেশের ৪ হাজারের বেশি হোটেলকে ওয়ার্ল্ডহোটেলস ব্র্যান্ডের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ১৮টি ব্র্যান্ড, লয়্যালটি...

গেরুয়ায় বিলীন তেরঙা ভারত

ঘটনাটা গত ৬ জানুয়ারির। ঘটেছে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যের জম্মুতে। সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়—জম্মুর বৈষ্ণো দেবী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম ব্যাচে ৫০ জনকে যোগ্যতা...

দল চালাতে অপারগ ফ্র্যাঞ্চাইজির মালিক, চট্টগ্রামের দায়িত্ব নিল বিসিবি

চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ দল পরিচালনার দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়ার আবেদন করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব গ্রহণ করেছে বলে বৃহস্পতিবার বিসিবি...

আনিস আলমগীরের ‘নিঃশর্ত’ মুক্তি দাবি সিপিজের

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের অবিলম্বে 'নিঃশর্ত' মুক্তির দাবি জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।এক বিবৃতিতে সিপিজে বলেছে, সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন...

Most Popular