Homeখেলাধুলা‘প্রতিবার এখানে ফিরলে আরও বেশি তরুণ প্রতিভা দেখি’

‘প্রতিবার এখানে ফিরলে আরও বেশি তরুণ প্রতিভা দেখি’

-

রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যস্ত সময় কাটিয়েছেন মিকি আর্থার। বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ দেখে দলের শক্তি-দুর্বলতা বুঝে নেওয়ার চেষ্টা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটে তরুণ প্রতিভার উত্থান তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

এদিন অনুশীলন ম্যাচে রংপুরের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য ১৮.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে পেরিয়ে যায় রাজশাহী ওয়ারিয়র্স। লক্ষ্য তাড়ায় নাজমুল হোসেন শান্ত করেন ৩৪ রান, আর তানজিদ তামিম ২২ বলে ৩১ রানের কার্যকর ইনিংস খেলেন। রংপুরের হয়ে ইফতেখার ইফতি ৪৫ বলে ৫৮ রান করেন, তাওহীদ হৃদয় যোগ করেন ১৯ বলে ২৬। তবে এই ম্যাচে লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যায়নি।

অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে আর্থার বলেন, ‘প্রতিবার এখানে ফিরলে দেখি আরও বেশি তরুণ প্রতিভা উঠে আসছে। এটা দেশের জন্য দারুণ খবর। এখানে সত্যিই অসাধারণ কিছু ক্রিকেটার আছে, যা দেখলে খুব ভালো লাগে।’

দলের গভীরতা নিয়ে সন্তুষ্টির কথাও জানান রংপুর কোচ। সাম্প্রতিক কয়েকটি বিপিএলে ফাইনালের বাধায় আটকে গেলেও এবার স্কোয়াডের শক্তিই পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন তিনি। লিটন দাস, ডেভিড মালান কিংবা কাইল মেয়ার্সের মতো তারকায় ভরা দলে ম্যাচআপ ও প্রতিপক্ষ বিবেচনায় একাদশ সাজানোর সুযোগ থাকবে বলে জানান আর্থার।

তার ভাষায়, ‘স্কোয়াডের গভীরতা আমাদের ম্যাচআপ দেখতে দেয়, প্রতিপক্ষ ও কন্ডিশন বুঝে দল বাছাইয়ের সুযোগ দেয়। এই জায়গা থেকে আমরা খুব ভালো অবস্থানে আছি। আমি চাই বিদেশি ক্রিকেটাররা এসে পারফর্ম করুক, একইভাবে স্থানীয় ক্রিকেটাররাও পারফর্ম করুক। সবাই যেন বুঝে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো ভালো খেলা আর দলকে জয় এনে দেওয়া।’

LATEST POSTS

ভোট দিতে কেউ বাধা সৃষ্টি করলে সুশৃঙ্খলভাবে প্রতিহত করবেন: প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচনে ভোট দিতে কেউ বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সুশৃঙ্খলভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া...

বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার খরচের অনুমতির পরও ব্যয়ের সুযোগ সীমিত

বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বছরে ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। এতে আন্তর্জাতিক ভ্রমণে ব্যয়...

সব খাবারের ব্যবসায় লাগবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন

রাস্তার পাশের ভ্রাম্যমাণ খাবারের দোকান, ছোট রেস্তোরাঁ থেকে শুরু করে আমদানিকারক ও বড় আকারের খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, খাবারের ব্যবসায় জড়িত এমন সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে...

দেশ মাতিয়ে এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘দম’

ঈদুল ফিতরে দেশে মুক্তির পর মাল্টিপ্লেক্সে ভালো চলছে রেদওয়ান রনি নির্মিত ‘দম’ সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও...

Most Popular