Homeরাজনীতি‘অভ্যুত্থানের পরে একটি শ্রেণি এককভাবে ক্ষমতার রঙিন স্বপ্ন দেখছে’

‘অভ্যুত্থানের পরে একটি শ্রেণি এককভাবে ক্ষমতার রঙিন স্বপ্ন দেখছে’

-

জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণির ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করেছে বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল বলেন, ‘আমরা সরল মনে পথ চলছিলাম। সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল বুনে এমন পরিবেশ তৈরি করা হলো যাতে, হয় গ্যাঁড়াকলে পড়তে হবে, না হয় একা হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাথে আরও যে ইসলামি দলগুলো ছিলো তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই। কিন্তু ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। মানে তাদেরকে আটকালো আর আমাদেরকে বের করার পথ তৈরি করলো।’

‘ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একা নয়। ওরা একা হয়ে গেছে,’ যোগ করেন তিনি।

চরমোনাই পীর আরও বলেন, ‘যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ ওদেরকে ছেড়ে আমাদের সাথে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা দেশকে ভালোবাসি। আর ওরা এই দেশকে ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে বৈঠক করে।’

LATEST POSTS

প্রথমবার ত্রিপাক্ষিক আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে ত্রিপাক্ষিক নিরাপত্তা আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আজ এ বৈঠক হওয়ার কথা রয়েছে।আজ শুক্রবার ক্রেমলিনের...

রিয়াল ছাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময়বালক এন্দ্রিক!

অবশেষে এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান হচ্ছে। ব্রাজিলিয়ান বিস্ময়বালককে ছয় মাসের লোনে দলে নিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ফরাসি ক্লাব লিওঁ। লিগ আঁ-তে আলেকজান্দ্র...

মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জের পৃথক দুই স্থানে ১০ মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রথমে শহরের জেলা পরিষদ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পর কয়েক...

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকা বা ভ্যাকসিন কতটা কার্যকরী

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৪০০ কোটি মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে বসবাস করছেন। বাংলাদেশে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব অনেক আগে...

Most Popular