Homeবিনোদনআজ রাতে ঈদের বর্ণাঢ্য ‘ইত্যাদি’

আজ রাতে ঈদের বর্ণাঢ্য ‘ইত্যাদি’

-

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে আজ রোববার রাত ৮টার বাংলা সংবাদের পর।

বরাবরের মতো হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারও ইত্যাদি শুরু হবে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে।

একটি বিশেষ অংশে থাকছে দেশাত্মবোধক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে রয়েছেন ৬ কণ্ঠতারকা—মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর দিয়েছেন আলী আকবর রুপু ও সংগীত পরিচালনায় উজ্জ্বল সিনহা।

এবারের ঈদে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ।

থাকছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার দ্বৈতসংগীত। তারা হলেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা শবনম বুবলী ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নৃত্যে অংশগ্রহণ করেছেন দুই জনপ্রিয় তারকা—তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।

তিনটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান।

চারপাশের নানা অনিয়ম নিয়ে নির্মিত মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। আরও আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার।

সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ ও মডেল-অভিনেত্রী সাবিলা নূর। এছাড়া থাকছেন অভিনেতা মোশাররফ করিম।

LATEST POSTS

১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

জামায়াত নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। ফলে এই এটি আবারও ১১-দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো।আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ...

কানাডার প্রধানমন্ত্রীর ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তার নতুন গঠিত শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন।আজ শুক্রবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্থানীয়...

বাংলাদেশ নারী ফুটসাল দলে দুই ইরানি নারী কোচ

আসন্ন সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটসালকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই উদ্যোগের অংশ হিসেবেই জাতীয় নারী...

১০ম নলেজ ফেয়ার: যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় ব্যবসায়িক উদ্যোগও গুরুত্বপূর্ণ

যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার কেবল একটি অধিকারভিত্তিক সেবা নয়, বরং এটি সামাজিক উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এই ধারণাকে সামনে...

Most Popular