Homeখেলাধুলাহোবার্টের জয়ে রিশাদের দারুণ বোলিং

হোবার্টের জয়ে রিশাদের দারুণ বোলিং

-

আগের ম্যাচে কিছুটা খরুচে বোলিংয়ের খেসারত দিতে হয়েছিল দলকে। তবে এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে বিগ ব্যাশ লিগে (বিবিএল) মিতব্যয়ী ও কার্যকর বোলিং করে হোবার্ট হ্যারিকেন্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন তিনি।

জিলংয়ে রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে চার ওভারে মাত্র ২১ রান খরচ করে একটি উইকেট শিকার করেন রিশাদ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে রেনেগেডর্স বড় সংগ্রহ গড়তে পারেনি, আর শেষ পর্যন্ত সাত উইকেটে সহজ জয় পায় হোবার্ট হ্যারিকেন্স। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ।

এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে হোবার্ট। শুরু থেকেই চাপে পড়ে রেনেগেডর্স। ক্রিস জর্ডান প্রথম ওভারেই মেডেন দেন, আর শুরুতেই নিয়মিত উইকেট হারিয়ে ব্যাটিং লাইনআপ এলোমেলো হয়ে যায়। মাঝের ওভারগুলোতে রিশাদ ছিলেন কার্যকর, রান আটকে রেখে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ান।

টিম সাইফার্ট ও মোহাম্মদ রিজওয়ান কিছুটা প্রতিরোধ গড়লেও, ক্রিস জর্ডান ও রিহান আহমেদের আঘাতে রেনেগেডর্স আর ঘুরে দাঁড়াতে পারেনি। জর্ডান চার ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন, যা তার বিবিএল ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। শেষ পর্যন্ত তাদের পুঁজি হয় ৯ উইকেটে ১৪৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও হোবার্টকে স্বস্তি এনে দেন নিখিল চৌধুরী ও বেন ম্যাকডারমট। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হ্যারিকেন্স। চৌধুরী ৩৮ বলে ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেন, আর ম্যাকডারমট ৩৩ বলে ৪৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৩৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় তাদের।

LATEST POSTS

রাজনৈতিক ব্যক্তি ও প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী (রিটেইনার) নিয়োগে একটি নীতিমালা জারি করেছে সরকার।আজ...

এআই প্রযুক্তির সুফল পেতে কিছু ঝুঁকি মেনে নেওয়া যায়: স্যাম অল্টম্যান

সাম্প্রতিক সময়ে এআই এজেন্ট নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করা থেকে শুরু করে নির্ধারিত গণ্ডির বাইরে গিয়ে অনিয়ন্ত্রিত কার্যক্রম চালানোসহ...

কোনো দলের কাছেই কি সাংবাদিকরা নিরাপদ?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা নতুন করে মনে করিয়ে দিলো, সরকার বদলালেও সাংবাদিকদের নিরাপত্তার সংকট একই আছে। গতকাল রাতের ওই হামলায় দ্য ডেইলি...

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওনের

বাংলাদেশের ডিজিটাল খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওন। প্রতিষ্ঠানটি ১০০ কোটি ডলারের একটি বিনিয়োগ উদ্যোগের প্রস্তাব দিয়েছে, এর মধ্যে...

Most Popular