Homeবিনোদনঈদে ‘ঘর আছে ফেরা নেই’

ঈদে ‘ঘর আছে ফেরা নেই’

-

ঈদের দিন ‘চ্যানেল আই’য়ের পর্দায় আসছে ভিন্নধর্মী আয়োজন ‘ঘর আছে ফেরা নেই’।

ইফাতারা ইরার পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এবং পুনঃপ্রচার হবে রাত সাড়ে ১২টায়।

‘ঘর আছে ফেরা নেই’ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ছয়টি পেশার— রিকশাচালক, দারোয়ান, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, সংবাদ প্রযোজক ও ট্রাফিক পুলিশ—মানুষের ঈদের দিনের গল্প।

পেশাগত দায়বদ্ধতার কারণে এই মানুষগুলোর ঈদের দিনটি সড়ক, হাসপাতাল বা অন্য কর্মক্ষেত্রে কাটে। পরিবারের জন্য তাদের অনুভূতি ও দায়িত্বের প্রতি অদম্য নিষ্ঠার চিত্র উঠে আসবে এই আয়োজনে।

ইফাতারা ইরা বলেন, ‘প্রতি বছর বাড়ি যাওয়ার সময় ভাবতাম, আমি তো যাচ্ছি কিন্তু সবাই কি পারছে? কিংবা সবাই চলে গেলে কাজগুলো কীভাবে সম্পন্ন হবে? তখন থেকে চিন্তা করতাম তাদের নিয়ে কাজ করার।’

তিনি বলেন, ‘এই ছয় পেশার মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়েছিলাম। আনন্দও পেয়েছি। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অনেক কষ্ট করেছে। অনুষ্ঠানটি সবার ভালো লাগবে আশা করি।’

LATEST POSTS

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছে।আজ...

ট্রাম্পের হুমকিতে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের কথা জানানোর পর স্বশাসিত ডেনিশ ভূখণ্ডটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক।আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল ডেনিশ...

যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ফাইনালে নামার আগেই আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আর মাঠে নেমে সেই আত্মবিশ্বাসই রূপ নিল দাপুটে আধিপত্যে। যুব এশিয়া কাপের ফাইনালে...

পুলিশ কমিশন অধ্যাদেশ গণআকাঙ্ক্ষার প্রতি উপহাস: টিআইবি

অন্তর্বর্তী সরকার প্রণীত পুলিশ কমিশন অধ্যাদেশ গণআকাঙ্ক্ষার প্রতি উপহাস বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংস্থাটির ভাষ্য, স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠার সম্ভাবনাকে পদদলিত করে এই...

Most Popular