Homeআন্তর্জাতিকট্রাম্পের হুমকিতে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক

ট্রাম্পের হুমকিতে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের কথা জানানোর পর স্বশাসিত ডেনিশ ভূখণ্ডটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ডেনমার্ক।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রয়্যাল ডেনিশ আর্মির প্রধান পিটার বয়েসেনের নেতৃত্বে সেনাদের একটি দল সোমবার সন্ধ্যায় পশ্চিম গ্রিনল্যান্ডের ক্যানগারলুসুয়াকে পৌঁছায়। 

ডেনমার্কের সরকারি সম্প্রচারমাধ্যম টিভি২ জানায়, আগে মোতায়েন থাকা ৬০ জন সেনার সঙ্গে নতুন করে ৫৮ জন যোগ দিয়েছেন।

এই সেনারা ‘অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স’ নামে একটি বহুজাতিক সামরিক মহড়াতেও অংশ নিচ্ছেন। 

এই পদক্ষেপের কয়েক ঘণ্টা আগে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের প্রশ্নে ‘কোনো মন্তব্য নেই’। 

তিনি দাবি করেছেন, খনিজসমৃদ্ধ এই আর্কটিক অঞ্চল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেনমার্ক বরাবরই বলে আসছে, গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না। জোরপূর্বক দখলের যেকোনো চেষ্টা ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি তৈরি করবে। 

ট্রাম্পের অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাপে পড়েছে বলেও জানিয়েছে আল জাজিরা।

LATEST POSTS

যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ফাইনালে নামার আগেই আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আর মাঠে নেমে সেই আত্মবিশ্বাসই রূপ নিল দাপুটে আধিপত্যে। যুব এশিয়া কাপের ফাইনালে...

পুলিশ কমিশন অধ্যাদেশ গণআকাঙ্ক্ষার প্রতি উপহাস: টিআইবি

অন্তর্বর্তী সরকার প্রণীত পুলিশ কমিশন অধ্যাদেশ গণআকাঙ্ক্ষার প্রতি উপহাস বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংস্থাটির ভাষ্য, স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠার সম্ভাবনাকে পদদলিত করে এই...

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

টানা মূল্যস্ফীতির চাপ কমাতে নীতিসুদ (পলিসি রেট বা রেপো রেট) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।আজ মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের নতুন মুদ্রানীতিতে নীতিসুদ ১০...

ঈদের ছুটিতে তারকারা কে কোথায়

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই মহোৎসব। এই ছুটির আবহে নাড়ির টানে যেমন অনেকে আপনজনদের কাছে ছুটে যান, তেমনি কেউ কেউ আবার দূরে কোথাও ঘুরতে যেতে...

Most Popular