Homeখেলাধুলাযে রেকর্ডে সাকিবের উপরে আর কেবল তিনজন

যে রেকর্ডে সাকিবের উপরে আর কেবল তিনজন

-

সাকিব আল হাসান নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন বেশ আগে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে থাকা অলরাউন্ডারের ঝলক আর নিয়মিত দেখা যায় না। তবে রোববার রাতে আইএল টি-টোয়েন্টিতে বল হাতে দেখালেন মুন্সিয়ানা, তাতে ম্যাচ সেরা হয়ে আরেকটি রেকর্ডের কাছে গেলেন তিনি। 

ভেজার্ট ভাইপার্সের বিপক্ষে এমআই এমিরেটসের হয়ে ১৪ রানে ২ উইকেট নেন সাকিব, ব্যাট হাতে করেন অপরাজিত ১৭ রান। তাতে ম্যাচ সেরা তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই নিয়ে ৪৫ বার এমন অর্জন হলো তার। 

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ সেরা হওয়ার রেকর্ডে সাকিব যৌথভাবে আছেন তিনে। তার সঙ্গে আছেন রশিদ খান (৫০৪ ম্যাচ) ও আলেক্স হেলস (৫২৪ ম্যাচ)। সাকিব ৪৬৫ ম্যাচেই হলেন ৪৫ বার ম্যাচ সেরা। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ৬০ বার সেরা হন তিনি। দুইয়ে আছেন যৌথভাবে কাইরন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেই সেরা হয়েছেন ৪৮ বার করে। 

গেইলকে স্পর্শ করা সাকিবের জন্য হয়ত অসম্ভব, তবে পোলার্ড, ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তার আছে। এখনো বিশ্বের নানা প্রান্ত ঘুরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার।

LATEST POSTS

ঢাবিতে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছেন শিক্ষার্থীরা।আজ রোববার দুপুর ১২টার দিকে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে অবস্থিত ওই ঘৃণাস্তম্ভে কর্মসূচিটি...

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন আইনের বহুল আলোচিত—পুরোনো মালিকদের অংশীদারত্ব দাবি করার সুযোগ রাখা বিধানটি বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, বিভিন্ন অংশীজনের...

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন। মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। চলচ্চিত্রে অভিনয় করেও পেয়েছেন জাতীয় পুরস্কার। গতকাল ১৭ মার্চ জীবনের মায়া ত্যাগ...

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন ও গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন,...

Most Popular