Homeসারাদেশঢাবিতে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি

ঢাবিতে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি

-

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করেছেন শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২টার দিকে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে অবস্থিত ওই ঘৃণাস্তম্ভে কর্মসূচিটি শুরু হয়।

এসময় যুদ্ধাপরাধীদের নিন্দা জানাতে ‘নীরব ঘৃণা’ শিরোনামের একটি গণস্বাক্ষর বোর্ডে নানা বার্তা লেখেন অংশগ্রহণকারীরা। এর মধ্যে ছিল— ‘৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘গণহত্যার সমর্থকেরা কীভাবে রাজনীতি করে’, ‘রাজাকারদের সন্তানরাই এই যুগের কলঙ্কিত বিশ্বাসঘাতক’ এবং ‘ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য প্রাণী হলো রাজাকাররা’ ইত্যাদি।

কর্মসূচির অন্যতম আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৯৭১ সালে যারা এই দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই আজ এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা পাকিস্তানি বাহিনীর বর্বরতা জাতির সামনে তুলে ধরতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পাকিস্তানের ইতিহাসের সেই অন্ধকার অধ্যায় ভুলে না যায়।’

ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ করতে আসা এক প্রবীণ সুফি হাসি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যারা এই দেশের মেধাবীদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের আমি চরম ঘৃণা করি। আমি তাদের মুসলমান বলে মনে করি না—যারা মানুষকে পাখির মতো হত্যা করে।’

ঘৃণাস্তম্ভটি স্থাপনের সময়কার একজন আয়োজক আবু তৈয়ব হাবিলদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘২০০৭ সালে কয়েকজন সেক্টর কমান্ডারের উপস্থিতিতে এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছিল। আমরা সেই আয়োজকদের মধ্যে ছিলাম। আমি ভেবেছিলাম শিক্ষার্থীরা রাজাকারদের এবং এই স্মৃতিস্তম্ভকে ভুলে যাবে। কিন্তু আজ সকালে শিক্ষার্থীদের এখানে এসে ঘৃণা প্রকাশ করতে দেখে আমি ভীষণ আনন্দিত হয়েছি। আমিও আমার ঘৃণা প্রকাশ করতে এসেছি।’

স্মৃতিস্তম্ভের পেছনে মতিউর রহমান নিজামী, আল-বদর নেতা আশরাফুজ্জামান খান, চৌধুরী মঈনুদ্দিনসহ দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করা হয়েছে।

LATEST POSTS

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন আইনের বহুল আলোচিত—পুরোনো মালিকদের অংশীদারত্ব দাবি করার সুযোগ রাখা বিধানটি বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, বিভিন্ন অংশীজনের...

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন। মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। চলচ্চিত্রে অভিনয় করেও পেয়েছেন জাতীয় পুরস্কার। গতকাল ১৭ মার্চ জীবনের মায়া ত্যাগ...

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন ও গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন,...

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে, ৭৫ মিনিটে একটি তালাক

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে এবং প্রতি ৭৫ মিনিটে একটি তালাক নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ শরিয়া...

Most Popular