Homeআন্তর্জাতিকস্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত শতাধিক

-

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে। কতৃপক্ষের ভাষ্য, গত এক দশকের মধ্য এটাও দেশটির সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সর্বশেষ ২০১৩ সালে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সান্তিয়াগো দে কম্পোস্তেলায় একটি ট্রেন লাইনচ্যুত হলে ৮০ জন নিহত হন।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্দোবা শহরের কাছে আদামুজ নামের একটি এলাকার কাছেই এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে উঠে যায়।

লাইনচ্যুত ট্রেনটির সঙ্গে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সংঘর্ষ ঘটে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। রোববার পুলিশ ২১ জন নিহতের তথ্য দিয়েছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আরও ১২৩ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আর আরও ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি উল্লেখ করেন।

পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে সাংবাদিকদের জানান, রেলপথের একটি ‘সোজা’ অংশে এই দুর্ঘটনা ঘটে।

মন্ত্রী জানান, লাইনচ্যুত হওয়া প্রথম ট্রেনটি ‘একেবারে নতুনের মতো’। যার ফলে এটি একটি ‘অত্যন্ত অদ্ভুত দুর্ঘটনা’

‘রেল বিশেষজ্ঞরা এই দুর্ঘটনায় বিস্মিত হয়েছেন। এটি খুবই বিচিত্র এবং এর কোনো ব্যাখা খুঁজে পাওয়া যাচ্ছে না’, যোগ করেন তিনি

মালাগা-মাদ্রিদ রুটের ট্রেনটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা ইরিয়ো।

দুর্ঘটনাকবলিত দ্বিতীয় ট্রেনের পরিচালনার দায়িত্বে ছিল রেনফে। ওই ট্রেনে যাত্রীর সংখ্যা জানায়নি রেনফে।

স্পেনে ইউরোপের সবচেয়ে দ্রুতগতির রেল নেটওয়ার্কের অবস্থান। মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগার মতো বড় শহরগুলোর মধ্যে তিন হাজার কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে।

LATEST POSTS

জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারি ব্যয়ের অগ্রাধিকারের প্রশ্ন

সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সংস্থাটির আর্থিক সংকট ও লোকসানের কথা জানিয়ে জ্বালানি বিভাগকে একটি চিঠি পাঠায়। ৮ সেপ্টেম্বর দেওয়া এই চিঠিতে বিপিসির আর্থিক...

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ

দেশের বাড়তে থাকা খেলাপি ঋণ মোকাবিলায় বিস্তৃত মধ্যমেয়াদি রোডম্যাপ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকখাতে আস্থা ফেরানোর লক্ষ্যে কঠোর তদারকি, ঋণের অর্থ দ্রুত পুনরুদ্ধার, আইনি সংস্কার...

শৈশবে ঈদের সালামি অনেক আনন্দের ছিল: রফিকুল আলম

বাংলাদেশের প্রথম সারির সংগীতশিল্পী রফিকুল আলম। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে গান করছেন তিনি। দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন সুগায়কী দিয়ে। এদেশের গানকে তিনি সমৃদ্ধ করেছেন। এখনো গানে...

আইনশৃঙ্খলা বাহিনী একটি দলের প্রতি ঝুঁকে পড়ছে, অভিযোগ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়ছে, পক্ষপাতমূলক আচরণ করছেন। দলটি বলছে, তারা একটি সুন্দর, শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত...

Most Popular