Homeবিনোদনঅভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

-

টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দার জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চ্যানেল আইয়ের প্রযোজক অনন্যা রুমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দায় দাপিয়ে বেড়িয়েছেন শামস সুমন। চ্যানেল আইয়ের সহযোগী প্রতিষ্ঠান ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য।

তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শামস সুমন।

LATEST POSTS

‘নারীদের বাসায় পাঠিয়ে একটি বিশেষ দল প্রচার চালাচ্ছে, বিকাশ নম্বর চাইছে’

ঢাকা-১৫ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। তিনি দাবি করেছেন, একটি বিশেষ দল নারীদের বাড়ি বাড়ি পাঠিয়ে প্রচারকাজ চালাচ্ছে।আজ মঙ্গলবার...

রেকর্ড সর্বনিম্ন জন্মহারে টানা চতুর্থ বছর কমল চীনের জনসংখ্যা

সরকারের ধারাবাহিক প্রণোদনা সত্ত্বেও চীনে জন্মহার নেমেছে রেকর্ড সর্বনিম্নে। একইসঙ্গে টানা চতুর্থ বছরের মতো কমেছে দেশটির মোট জনসংখ্যা। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) সোমবার প্রকাশিত তথ্যে...

‘এই দল থেকেই মিলবে আগামীর রোমাঞ্চকর ক্রিকেটার’

শুক্রবার পাকিস্তানের কাছে আট উইকেটের সেমিফাইনাল হারে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন হতাশায় শেষ হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে টানা দুবার শিরোপা জেতার পর এই...

বাড্ডায় বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডায় এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করছেন বাড্ডা...

Most Popular