Homeবিনোদননিউইয়র্কে 'ফ্রেমে বাঁধা বন্ধুত্ব' টেলিফিল্মের শুটিং

নিউইয়র্কে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের শুটিং

-

বন্ধুত্বের গল্প নিয়ে খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে নতুন একটি টেলিফিল্ম। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। টেলিফিল্মের নাম ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।

নিউইয়র্কের কয়েকটি সুন্দর জায়গায় সম্প্রতি এই টেলিফিল্মের শুটিং হয়েছে

এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন চলচ্চিত্র নায়ক ইমন ও নায়িকা অধরা খান।

 

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে প্রবাস জীবনে একাকীত্ব, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বেদনা ও কষ্ট, বন্ধুত্ব এবং বন্ধুত্বের গুরুত্ব। 

‘সময় বদলায়—বন্ধুত্ব নয়’—এই শ্লোগানকে উপজীব্য করে টেলিফিল্মের কাহিনী এগিয়ে যাবে।

ইমন ও অধরা ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূইয়া রাজু। এই টেলিফিল্মের গল্পটাও তার লেখা।

অধরা বলেন, ‘টেলিফিল্মের গল্পটা দারুণ। ইমনের সঙ্গে প্রথমবার অভিনয় করেছি। নিউইয়র্কের মনোরম লোকেশনে শুটিং করার অভিজ্ঞতা খুবই ভালো।

 

পরিচালক অনেক যত্ন করে কাজটি নির্মাণ করেছেন। গল্প লিখেছেন যিনি, চমৎকার একটি লেখা তিনি লিখেছেন।

সবকিছু মিলিয়ে অনেক ভালো একটি কাজ হয়েছে।’

ইমন বলেন, ‘অনেক ভালো একটি কাজ হয়েছে। গল্প, নির্মাণ খুবই ভালো। সবার ভালো লাগবে।’

এবারের ঈদে টেলিফিল্মটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

LATEST POSTS

তারেক রহমানের সঙ্গে ৭ রাজনৈতিক দলের নেতার সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন।আজ বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে—বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), আমজনতা...

‘যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতা গুরুত্বপূর্ণ’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের নিজস্ব ক্ষমতা ও প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ।বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে...

আড়াইশো বছরের ইতিহাসে অনন্য নজির ল্যাথাম-কনওয়ের

টেস্ট ক্রিকেট তো বটেই, ২৫৩ বছর ধরা চলা প্রথম শ্রেণীর ক্রিকেটেও এমন নজির আগে ছিলো না। টম ল্যাথাম আর ডেভন কনওয়ে তাই ঢুকে গেলেন ইতিহাসে।ওয়েস্ট...

ক্যাডেট কলেজ ক্লাবের নতুন সভাপতি ইসতিয়াক জহির ও পরিচালক তাহমিনা রহমান

ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের জন্য পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থপতি মো. ইসতিয়াক জহির তিতাস এবং পরিচালক (প্রশাসন ও...

Most Popular