Homeরাজনীতিতারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

-

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দুই দেশের পারস্পরিক দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও কীভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

LATEST POSTS

এফবিআইয়ের তালিকার শীর্ষ সন্ত্রাসী মেক্সিকোয় আটক

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই শীর্ষ অপরাধী ও সন্ত্রাসীর একটি তালিকা বজায় রাখে। অপরাধের মাত্রা অনুসারে এই তালিকার রদবদল হয়। সবচেয়ে ঘৃণ্য ও বিপজ্জনক অপরাধীরাই এই...

বিশ্বকাপের আগে আসালঙ্কাকে সরিয়ে শানাকাকে অধিনায়ক করল শ্রীলঙ্কা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দাসুন শানাকা। তিনি আগেও দলটির নেতৃত্বে ছিলেন। পরে এই দায়িত্ব সামলাচ্ছিলেন ব্যাটার চারিথা...

রাখাইনে হাসপাতালে বিমান হামলার নিন্দা বাংলাদেশের

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সম্প্রতি বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাখাইনে সহিংসতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ...

চা শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলন ও বিএনপির নির্বাচনী অঙ্গীকার

দেশের চা শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চার দফা দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন। অন্য তিনটি দাবি হলো—২০২৩ সালের গেজেট বাতিল, যাতে...

Most Popular