Homeখেলাধুলাম্যাকগ্রাকে ছাড়িয়ে উইকেটের তালিকায় এগোলেন লায়ন

ম্যাকগ্রাকে ছাড়িয়ে উইকেটের তালিকায় এগোলেন লায়ন

-

সর্বকালের টেস্ট উইকেটশিকারিদের তালিকায় গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে এগিয়ে গেলেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন। বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে নিজের ৫৬৪তম উইকেট শিকার করে তিনি ইতিহাসে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।

৩৮ বছর বয়সী লায়ন দ্বিতীয় দিনের খেলায় বেন ডাকেটকে বোল্ড করে এই মাইলফলক স্পর্শ করেন। এটি ছিল তার ক্যারিয়ারের ১৪১তম টেস্ট। ওই ওভারে তিনি আরেকটি উইকেটও নেন, আউট করেন অলি পোপকে, যা ম্যাচের শুরুতেই ইংল্যান্ডকে বড় ধাক্কা দেয়।

লাইনের সামনে এখন আরও বড় নাম। পরবর্তী লক্ষ্য ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, যার উইকেট সংখ্যা ৬০৪। এরপর আছেন ভারতের কিংবদন্তি অনিল কুম্বলে (৬১৯)। সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৮০০), তার পরেই অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮) এবং ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন (৭০৪)।

সম্প্রতি লায়ন জানিয়েছেন, তিনি নিজের ক্যারিয়ারের সেরা সময়গুলোর একটি কাটাচ্ছেন এবং অবসরের কোনো পরিকল্পনা তার নেই। ২০১৯ সালের পর আন্তর্জাতিক সাদা বলের ক্রিকেট না খেলায় টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন বলেও মনে করেন তিনি।

সাবেক অস্ট্রেলিয়ান রুলস ফুটবলার গ্যারি লায়নের নামানুসারে স্নেহের সঙ্গে ‘গ্যারি’ নামে পরিচিত নাথান লায়নের ২০১১ সালে টেস্ট অভিষেক হয়। তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ৮ উইকেট ৫০ রানে।

LATEST POSTS

সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের...

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে যেসব ঝুঁকি বাড়াচ্ছেন

বিমানবন্দর, রেস্টুরেন্ট, শপিং মল, হোটেল কিংবা কোনো লাউঞ্জে বসে অপেক্ষার সময় ‘ফ্রি ওয়াই-ফাই’ পেয়ে অনেকেই সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে যান। তাতে মোবাইল ডেটা যেমন বাঁচে,...

ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে...

যে কারণে গ্রেপ্তার হলেন ব্রিটনি স্পিয়ার্স

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, ব্রিটনির বিএমডাব্লিউ...

Most Popular