Homeবিনোদনএবার চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

এবার চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

-

একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে ঈদে দর্শকদের সামনে আসছেন পারসা ইভানা।

রেজাউর রহমান পরিচালিত এই ওয়েবফিল্মের ট্রেইলারে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে ইভানাকে।

সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও ইভানা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

গল্পের নায়ক–নায়িকা ফারহান ও আমিরা তাদের জীবনের বাস্তবতায় বুঝতে পারে না যে কী করবে। সুখ তাদের কাছে যেন অধরা। তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার বিপরীতে।

ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব আর সেইসঙ্গে পরিবার ও সমাজের চাপ—সব মিলিয়ে চলতে থাকে গল্প।

ইভানা বলেন, ‘চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। এটি রোমান্টিক কমেডি হলেও এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেইলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’

ঈদুল ফিতরে ১৯ মার্চ ওটিটি প্লাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাচ্ছে ‘একসাথে আলাদা’।
 

LATEST POSTS

কুমিল্লা-১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।ইসি সূত্রে জানা যায়, মো. আবদুল গফুর ভূঁইয়ার...

কে সেই ‘মাস্টারমাইন্ড’ যার বুদ্ধিতে গ্রিনল্যান্ডে নজর ট্রাম্পের

২০১৯ সাল, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পার হতে চলছে। 'বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কিনবেন ট্রাম্প'— তখন এমন শিরোনামে মার্কিন...

টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ১০ রেটিংধারী বোলারদের তালিকায় বরুণ

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করলেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করে তিনি এক নতুন উচ্চতায় পৌঁছালেন।বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের...

কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি কারণে আজ শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৩টা মেট্রোরেল চলাচল শুরু হয়। কিন্তু বিকেল ৩টা ৫মিনিটে...

Most Popular