Homeসারাদেশকর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ

কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ

-

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি কারণে আজ শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৩টা মেট্রোরেল চলাচল শুরু হয়। কিন্তু বিকেল ৩টা ৫মিনিটে কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, নিজস্ব চাকরি বিধিমালার দাবিতে উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রধান কার্যালয়ের সামনে প্রায় ৫০০ থেকে ৬০০ কর্মী জড়ো হন। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ এবং পরিচালক (অপারেশন) নাদির উদ্দিন আহমেদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া হওয়া যায়নি।

LATEST POSTS

কে সেই ‘মাস্টারমাইন্ড’ যার বুদ্ধিতে গ্রিনল্যান্ডে নজর ট্রাম্পের

২০১৯ সাল, ডোনাল্ড ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পার হতে চলছে। 'বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কিনবেন ট্রাম্প'— তখন এমন শিরোনামে মার্কিন...

টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ১০ রেটিংধারী বোলারদের তালিকায় বরুণ

আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করলেন ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট অর্জন করে তিনি এক নতুন উচ্চতায় পৌঁছালেন।বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের...

গুগল আপনার সম্পর্কে আসলে কতটা জানে?

সকালে ঘুম থেকে উঠে আবহাওয়া দেখলেন, গুগলে খবর খুঁজলেন, বাইরে বের হওয়ার সময় মানচিত্রে রাস্তা দেখলেন। পরে ইউটিউবে ভিডিও দেখলেন বা অনলাইনে কোনো পণ্যের খোঁজ...

বাজেট ঘোষণার দিন যেমন ছিল ঢাকার বাজার

জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপিত হয়েছে বৃহস্পতিবার। এদিন বৃষ্টির কারণে সবজি, ডিম ও মাছের বাজারে দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও আগের মতোই...

Most Popular