Homeতথ্যপ্রযুক্তিফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

-

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি ও দেশটির বিভিন্ন অঞ্চলের সঙ্গে এক হাজার ৭১০ কোটি ডলার (প্রায় ২ লাখ ১০ হাজার কোটি টাকা) পর্যন্ত জরিমানা দেওয়ার সমঝোতা করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এই সমঝোতা হয়েছে। মেটা শুরুতে প্রায় এক হাজার ২০০ কোটি ডলার দেবে। স্ন্যাপ, টিকটক ও ইউটিউবও একই ধরনের সমঝোতায় গেলে জরিমানার পরিমাণ বেড়ে এক হাজার ৭১০ কোটি ডলার হতে পারে।

সমঝোতার আওতায় কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় সীমিত করা, রাতের বেলায় নোটিফিকেশন বন্ধ রাখা এবং আসক্তি ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত কিছু ফিচার পরিবর্তন করতে রাজি হয়েছে মেটা।

প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটানা স্ক্রল করার সুবিধা সীমিত করা হবে এবং দৈনিক দুই ঘণ্টা ব্যবহারের সময়সীমা চালু করা হবে। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ব্যবহার সীমিত করার পাশাপাশি রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ থাকবে।

এছাড়া বিউটি ফিল্টার ও ‘লাইক’ সংখ্যা দেখানোর মতো কিছু ফিচার সীমিত করা হবে। বয়স যাচাইয়ের প্রযুক্তি ও অভিভাবকদের নিয়ন্ত্রণের ব্যবস্থাও জোরদার করবে মেটা।

এই সমঝোতার ফলে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের আদালতে মেটার বিরুদ্ধে চলা একটি গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যত শেষ হচ্ছে। তবে স্কুল, অভিভাবক ও ব্যক্তিদের করা আরও অনেক মামলা মেটার বিরুদ্ধে চলমান রয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, স্পেন, ভারত ও আরও কয়েকটি দেশও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

LATEST POSTS

কৌতূহল জাগানো বাজেট ব্রিফকেসের আদ্যোপান্ত

বাজেট ঘোষণার দিন এলেই চিরচেনা কিছু দৃশ্য চোখে পড়ে। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন দেশের অর্থমন্ত্রী। তবে সব ছাপিয়ে মানুষের চোখ আটকে যায়...

রহস্যে ভরপুর ‘দমে’র ফার্স্ট লুকে নিশো, চঞ্চল, পূজা চেরী

সূর্যোদয়ের কোমল আলোয় পাহাড়ঘেরা মনোরম প্রান্তর যখন ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শান্ত সেই পরিবেশ দ্রুতই বদলে যেতে...

১১-দলীয় জোটে ভাঙন: জামায়াতের বিরুদ্ধে ‘অবিশ্বাস ও কতৃত্বের’ অভিযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১-দলীয় ইসলামপন্থি জোট ভেঙে গেছে। জোট থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। আসন্ন...

চীন–কানাডা সম্পর্কে নতুন মোড়, শুল্ক কমানোর ঘোষণা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুই দেশের মধ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগকে চীন–কানাডা সম্পর্ক নতুন করে এগিয়ে নেওয়ার একটি...

Most Popular