Homeবিনোদনবিয়ে করেছেন টম হল্যান্ড-জেনডায়া, দাবি স্টাইলিস্টের

বিয়ে করেছেন টম হল্যান্ড-জেনডায়া, দাবি স্টাইলিস্টের

-

হলিউড তারকা জেনডায়া ও টম হল্যান্ড গোপনে বিয়ে করেছেন, এমনটাই দাবি করেছেন তার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ।

রোববার অ্যাক্টর অ্যাওয়ার্ডসে অ্যাক্সেস বলিউডকে দেওয়া সাক্ষাৎকারে রোচ জানান, তাদের বিয়ের অনুষ্ঠান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘তারা বিয়ে করেছেন। আপনারা মিস করেছেন।’

যখন তাকে এই দাবির সত্যতা নিশ্চিত করতে বলা হয়, তখন রোচ হেসে বলেন, ‘এটি সত্যিই ঘটেছে।’

তবে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। বিয়ের অনুষ্ঠান কখন বা কোথায় হয়েছে তাও তিনি জানাননি।

ল রোচের সাম্প্রতিক এই মন্তব্য নতুন করে জেনডায়া ও টম হল্যান্ড জুটিকে আলোচনায় এনেছে।

এর আগে, এ বছরের জানুয়ারিতে একটি সূত্র রোলিং স্টোনকে নিশ্চিত করেছিল, জেনডায়া ও হল্যান্ড বিয়ে করতে যাচ্ছেন।

তখন এই অভিনেত্রী গোল্ডেন গ্লোব রেড কার্পেটে বাম হাতে একটি আংটি পরে হাজির হয়েছিলেন। এটি এনগেজমেন্ট রিং ছিল বলেই সবার ধারণা।

২০২১ সালে প্রথমবার জেনডায়া ও হল্যান্ডের প্রেমের গুঞ্জন শুরু হয়।

LATEST POSTS

কুমিল্লা-৪: বিএনপির মুন্সীর মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ প্রার্থিতা বহাল রাখা হয়েছে।আজ...

গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি হবেই: মার্কিন দূত ল্যান্ড্রি

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি হওয়া উচিত এবং শেষ পর্যন্ত তা হবেই—এমন মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডবিষয়ক মার্কিন বিশেষ দূত জেফ ল্যান্ড্রি। আজ শুক্রবার ফক্স...

২০৭ র‍্যাঙ্কের ব্যবধান উড়িয়ে চমক বাংলাদেশের গৌরবের

ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৫-এ স্বাগতিক শাটলারদের হতাশার দিনে আশার আলো হয়ে উঠলেন গৌরব সিংহ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তার থেকে ২০৭ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ান পুশকাল...

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও প্রকাশ্যে গুলি, যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরও একটি প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক যুবক।  আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কালিবাড়ি মোড়ে গুলিতে আহত হন...

Most Popular