Homeসারাদেশসরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

-

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গণময়দান সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার (৩৫) কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং বর্তমানে র‌্যাব-২ এ কর্মরত।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘নিহতের মেয়ের ভাষ্যমতে, চোরদের চিনে ফেলায় পরিস্থিতি বেগতিক দেখে তাকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

নিহতের মেয়ে মিথি জানায়, সে ও তার মা বাসায় ঘুমিয়ে ছিলেন। তার দুই ভাই মামার বাড়িতে ছিল। ঘুম ভাঙার পর লিপি আক্তার চোরদের চিনে ফেললে তারা তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে মামাকে ফোন দিলে তারা এসে লিপিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে লিপি আক্তার ওই এলাকায় শ্রম কল্যাণ কেন্দ্রসংলগ্ন বাসাটিতে থাকতেন। নিরিবিলি হওয়ায় আগেও সেখানে দুইবার চুরির ঘটনা ঘটে।

LATEST POSTS

রাষ্ট্র পরিচালনায় জনসংযোগ ঘাটতি: নীতির সঙ্গে বয়ানও কেন গুরুত্বপূর্ণ

সম্প্রতি অন্তত দুটি আলোচিত ঘটনায় সরকারের জনসংযোগ ও সংকটকালীন যোগাযোগ ব্যবস্থাপনায় পেশাদারিত্বের ঘাটতি অতি স্পষ্ট হয়েছে। উভয় ক্ষেত্রেই কর্তৃপক্ষ পরে সংশ্লিষ্ট পোস্ট বা বক্তব্য সংশোধনের...

বাংলাদেশ ব্যাংকের বাধায় আইএফসির ৮০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে না মেঘনা গ্রুপ

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে ৮০ মিলিয়ন ডলার ঋণ পেতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) আবেদন প্রত্যাখান করেছে বাংলাদেশ ব্যাংক।চারটি জাহাজ কিনতে ঋণ পেতে এ...

কখনো ভাবিনি হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রে অভিনয় করব: সাবিলা নূর

তান্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন সাবিলা নূর। এবার তিনি অভিনয় করেছেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস...

বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমেনি: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, '১৭ মাস হয়ে গেল, বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছেই, কমে নাই।'তিনি আরও বলেন, 'তাদের কাছে মানুষের...

Most Popular