Homeবিনোদনবলিউডের 'জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার গল্প বললেন আরিফিন শুভ

বলিউডের ‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার গল্প বললেন আরিফিন শুভ

-

‘জ্যাজ সিটি’র জন্য আরিফিন শুভর সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলেন বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। সেই মুহূর্ত থেকে শুরু হয়ে প্রায় তিন বছরের দীর্ঘ যাত্রার পর ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ।

গতকাল কলকাতায় একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘জ্যাজ সিটি’র আনুষ্ঠানিক প্রচারণা। সেই আয়োজনে পরিচালক সৌমিক সেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে আরিফিন শুভ ‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার গল্প শোনান।

শুভ বলেন, ‘এই কাজের জন্য সৌমিকদা নন, আমাকে প্রথম ফোন করেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। আমি তখন নেপালে। আমাকে বলেন, একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে হবে। আমি রাজি হয়ে যাই। তারপর সৌমিকদা নানাভাবে, কখনো শুধু অডিও পাঠিয়ে আমার অডিশন নিয়েছেন।’

শুভর ভাষ্যে, ‘দুই বছর ধরে চিত্রনাট্য পাঠানো হতো। মুম্বাইয়ে ডেকেছিল, গিয়েছিলাম। তার পরেও কিছু বলে না। ওই দুই বছরে একই চরিত্রের জন্য ওরা আরও অনেকের অডিশন নিয়েছে। একটা দৃশ্য অন্যকে দিয়ে করানোর পর সেই দৃশ্যই হয়তো আমাকেও পাঠানো হয়েছে। আমি টেপ করে পাঠিয়েছি। হয়তো ভালো লেগেছে, হয়তো ভালো লাগেনি। এভাবে “ট্রায়াল অ্যান্ড এরর”-এর মধ্য দিয়েই সম্ভবত আমায় বাছা হয়েছে।’

পরিচালনার পাশাপাশি ‘জ্যাজ সিটি’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন সৌমিক সেন। ‘গুলাব গ্যাং’ এবং ‘মহালয়া’র পর তিনি আর সিনেমা বানাননি। তিনি বিখ্যাত ‘জুবিলি’ সিরিজের চিত্রনাট্যকারও। এই সিরিজ নির্মাণে তার সময় লেগেছে সাত বছর।

রাজনৈতিক থ্রিলারধর্মী ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভকে দেখা যাবে জিমি রয় চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এ ছাড়া শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ বলিউড ও টলিউডের অনেকেই এই সিরিজে অভিনয় করেছেন।

LATEST POSTS

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ইসিকে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির নেতাদের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন...

আইকিউ সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে বিতর্ক: সত্য কী?

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ ভাইরাল হয়েছে। বিভিন্ন ফটোকার্ড ও পোস্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশিদের গড় বুদ্ধিমত্তা বা...

বন্ডাই সৈকতে বন্দুক হামলা: অ্যাশেজেও শোকের ছায়া

সিডনির বন্ডাই সৈকতে গত রোববার বন্দুকধারীদের গুলিতে হতাহতদের স্মরণ করা ও শ্রদ্ধা জানানো হবে ক্রিকেট মাঠেও। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ও...

৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ বেঁচে নেই

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ (২) বেঁচে নেই।আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বিষয়টি দ্য ডেইলি...

Most Popular