Homeসারাদেশ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ বেঁচে নেই

৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ বেঁচে নেই

-

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ (২) বেঁচে নেই।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি জানান, শিশুটিকে উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক ডেইলি স্টারকে জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে, রাত ৯টা ৫ মিনিটের দিকে প্রায় ৪০ ফুট গভীর থেকে সাজিদকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

তখন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করেছে। তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা জানা যাবে।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে পঞ্চন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্ব পাড়া গ্রামের ওই গভীর খাদে পড়ে যায় শিশু সাজিদ।

পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে মাটি বোঝাই একটি ট্রলি হঠাৎ সেখানে দেবে যায়। এ ঘটনা দেখতে রুনা খাতুন তার ছেলে সাজিদকে নিয়ে মাঠে যান। হাঁটার সময় সাজিদ হঠাৎ ‘মা’ বলে চিৎকার করে ওঠে। তখন পেছনে ফিরে রুনা খাতুন বুঝতে পারেন ছেলে গর্তে পড়ে গেছে। কিছুক্ষণ পর তিনি নিচ থেকে সাজিদের ‘মা’ ডাক শুনতে পান।

LATEST POSTS

বন্ডাই সৈকতে বন্দুক হামলা: অ্যাশেজেও শোকের ছায়া

সিডনির বন্ডাই সৈকতে গত রোববার বন্দুকধারীদের গুলিতে হতাহতদের স্মরণ করা ও শ্রদ্ধা জানানো হবে ক্রিকেট মাঠেও। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ও...

নিরাপত্তা নাকি নিয়ন্ত্রণ: নারী আবাসিক হলের রাজনীতি

‘আমার বাড়ি খাগড়াছড়িতে। যখনই আমি ঢাকায় ফিরি, বাস আমাকে ভোর ৪টার দিকে নামিয়ে দেয়। কিন্তু আমাদের হলের গেট খোলে সকাল ৬টায়। এই দুই ঘণ্টা আমি...

দাম বাড়ায় কমছে এলপিজির চাহিদা, রান্নায় বিকল্পতে ঝুঁকছে মানুষ

এলপিজি গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বাজারে এর ব্যবহার কমতে শুরু করেছে। সংসারের খরচ সামলাতে অনেক পরিবার এখন গ্যাসের ব্যবহার কমিয়ে দিচ্ছে। কেউ কেউ...

ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্ন ধরনের গান

প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে ইত্যাদির বিশেষ পর্ব নিয়ে হাজির হচ্ছেন হানিফ সংকেত। তার জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। আর...

Most Popular