Homeখেলাধুলানেপালকে উড়িয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশের যুবারা

নেপালকে উড়িয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশের যুবারা

-

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি ধরে রাখার পথে টানা দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সবুজ, সাদ ইসলামদের দারুণ বোলিংয়ের পর জাওয়াদ আবরারের ফিফটিতে অনায়াসে জিতেছে যুবারা।

সোমবার দুবাইতে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে নেপাল গুটিয়ে যায় স্রেফ ১৩০ রানে। ২৪.৫ ওভারে ওই রান টপকে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ওপেনার জাওয়াদ ৬৭ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন।এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেটে জিতেছিল জুনিয়র টাইগাররা। সেই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন জাওয়াদ।’

টস জিতে নেপালকে আগে ব্যাট করতে দেয় বাংলাদেশ। সবুজ, সাদরা প্রতিপক্ষকে ৩১.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেন। বল হাতে তিন উইকেট নেন  সবুজ। এছাড়া সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম নেন দুটি করে উইকেট। সহজ রান তাড়ায় রিফাত বেগ ও আজিজুল হাকিম দ্রুত ফিরে গিয়েছিলেন। তবে কালাম সিদ্দিকি এলিনকে নিয়ে বড় জুটিতে কাজ সহজ করে দেন জাওয়াদ। এলিন ৬৬ বলে ৩৪ করে ফিরে গেলেও জাওয়াদ ছিলেন অবিচল। শেষ দিকে রিজান হাসান নেমে চার-ছক্কায় শেষ করে দেন খেলা। 

দুই ম্যাচে দুই জয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে ভালো অবস্থানে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল। 

LATEST POSTS

মাহফুজ ও আসিফের পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে: প্রেস উইং

উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গ্রহণ করেছেন।আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ কথা...

শুধু রাজনৈতিক প্রজ্ঞা নয়, অর্থনৈতিক জ্ঞানও প্রয়োজন

আমরা বাংলাদেশিরা গণতন্ত্রকে ভালোবাসি, লালন করি এবং এর জন্য সংগ্রাম করি। কিন্তু, বারবার গণতন্ত্রকে টেকসই করে তুলতে ব্যর্থ হয়েছি। সদ্য আমরা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী...

বেসরকারি খাতে আসছে বড় প্রণোদনা, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা

ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণের চাপ ও শিল্প খাতের স্থবিরতার মধ্যে বেসরকারি খাতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা...

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার পেলেন অমিতাভ বচ্চন

দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার কেরালার কোচি শহরে অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথে পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। তিনি তেলেগু সিনেমা কলকি ২৮৯৮ এডি সিনেমাতে অশ্বত্থামা চরিত্রে...

Most Popular