Homeসারাদেশনির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তার পদত্যাগের বিষয়টি জানানো হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এ কথা জানান।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসিফ মাহমুদ পদত্যাগ করবেন বলে গত নভেম্বরে জানিয়েছিলেন। আজ অথবা আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

আজ আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব সেটা পরবর্তীতে জানানো হবে।’

পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই। এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময় জানিয়ে দেওয়া হবে।’

‘আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না। যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আমি নিজে এটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই,’ যোগ করেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, ‘একটু অপেক্ষা করতে হবে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি। সুতরাং আমাকে সিস্টেম ফলো করতে হয়। এ (পদত্যাগের) বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না।’

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন, সেটা আগেই জানিয়েছেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ওঠে।

LATEST POSTS

‘পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি দলের প্রতীক আগে দেওয়া হয়েছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, যে পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হচ্ছে, তাতে খুব উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি রাজনৈতিক দল, তাদের নাম এবং...

আমি চাই তাসকিন আমার গতির রেকর্ডটা ভেঙে দিক: শোয়েব

বিপিএলের এই মৌসুমে খেলোয়াড়দের কাছ থেকে প্রত্যাশা কি? প্রশ্নটা শুনে মুখে হাসির ঝিলিক নিয়ে শোয়েব আখতার বললেন, 'আমি চাই তাসকিন আমার গতির রেকর্ডটা ভেঙে দিক।'...

জাতিসংঘ মহাসচিবের বিশেষজ্ঞ প্যানেলে নিয়োগ পেলেন ফাহমিদা খাতুন

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জাতিসংঘের 'মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স' (এমভিআই) বা বহুমাত্রিক ঝুঁকি সূচকবিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ উপদেষ্টা...

‘শিখা’ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—বাঙালি মুসলমানের জনপরিসরে যুক্তির খোঁজে

বাংলার ঢাকায় আজি হতে শতবর্ষ আগে ‘অজ্ঞান-তিমিরান্ধস্য’ মুসলিম বাঙালি জাতির চক্ষুন্মীলনের জন্য যে ‘জ্ঞানাঞ্জন’ প্রজ্বলিত হয়েছিল, আজ সেই আলোর কাছেই আমাদের আত্মসমালোচনার সময়। ‘বুদ্ধির মুক্তি...

Most Popular