Homeসারাদেশঅর্থ আত্মসাৎ: বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাৎ: বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

-

ন্যাশনাল ব্যাংক থেকে ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, মামলায় আকবর সোবহানের দুই ছেলে সাদাত সোবহান ও সাফিয়াত সোবহান, ন্যাশনাল ব্যাংকের বেশ কয়েকজন পরিচালক এবং সংশ্লিষ্ট কয়েকজনের নাম আছে।

তাদের মধ্যে আছেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার, পারভীন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক শিকদার, রন হক শিকদার, আনোয়ার হোসেন এবং এ কে এম এনামুল হক শামীম।

মামলার বিবরণীতে বলা হয়, অপর্যাপ্ত জামানত ও ভুয়া আর্থিক বিবরণীর ভিত্তিতে বড় ঋণ অনুমোদন করে ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করেছেন আসামিরা। ঋণের ৬০০ কোটি টাকা আত্মসাতও করা হয়েছে। 

এতে আরও বলা হয়, বসুন্ধরা ইমপোর্ট-এক্সপোর্ট লিমিটেডের নামে ইস্যু করা ঋণ, নগদ অর্থ উত্তোলন এবং বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে অভিযুক্তরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদক সূত্র জানায়, অভিযুক্তরা দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন।

আখতার হোসেন বলেন, মামলার সঙ্গে সম্পর্কিত সব প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LATEST POSTS

জীবদ্দশায় সম্পত্তি দান ও বৃদ্ধ বয়সের সুরক্ষা: সঠিক পদক্ষেপ, তবে দূর করতে হবে আইনি অস্পষ্টতা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৩০ জুলাই জানিয়েছেন, সরকার সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ সংশোধনের কথা ভাবছে। প্রস্তাব করা হবে, সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও বাবা-মা জীবদ্দশায়...

ঈদের আগে এটিএম বুথে টাকার সংকট, গ্রাহকদের ভোগান্তি

ঈদের ছুটিতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলোতে নগদ টাকার সংকট দেখা গেছে। কোনো কোনো বুথ...

ঈদে যে ৬ সিনেমা দেখা যাবে টেলিভিশনে

ঈদ মানেই টেলিভিশন চ্যানেলগুলোতে থাকে বিশেষ আয়োজন। ইতোমধ্যে ছয়টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।তাদের তালিকায় রয়েছে ‘অন্তরাত্মা’, ‘দাগি’, ‘প্রিয় মালতী’,...

ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করলেন খামেনি

টানা ১৬ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে ইরানের শাসকরা 'অতিরিক্ত বলপ্রয়োগ ও সহিংসতার আশ্রয় নিচ্ছেন, এমন অভিযোগ এনেছে পশ্চিমা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট...

Most Popular