Homeঅর্থনীতিবৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৩৪ শতাংশ

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৩৪ শতাংশ

-

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বড় আকারে কমে এসেছে।

এ সময়ে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় দেশের রাজস্ব ও বৈদেশিক অর্থায়নের ওপর চাপ বাড়ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইআরডি জানায়, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিলে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ কমে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

উন্নয়ন সহযোগীদের প্রকল্প সহায়তা, বিশেষ করে ঋণের প্রতিশ্রুতি কমে যাওয়ায় এ পতন দেখে দিয়েছে।

ইআরডির বৈদেশিক সহায়তা মাসিক প্রতিবেদন অনুযায়ী, এই ১০ মাসে প্রকল্প সহায়তার জন্য প্রতিশ্রুতি কমে ২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে নেমেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

একইভাবে অনুদানের প্রতিশ্রুতি আগের বছর যেখানে ছিল ৩৫৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলার, সেখানে এ বছরে অনুদানের প্রতিশ্রুতি অর্ধেকের বেশি কমে ১৫৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে, প্রতিশ্রুতি কমলেও বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ের গতি এ ১০ মাসে তুলনামূলকভাবে ভালো ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে।

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিলে মোট ৪ দশমিক ২৪ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে, যা গত অর্থবছরের একইসময়ে ছিল ৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

ছাড় হওয়া অর্থের মধ্যে প্রায় পুরোটাই (৪ দশমিক ২০ বিলিয়ন ডলার) ছিল প্রকল্প সহায়তা। মোট ছাড়ের মধ্যে অনুদান ছিল খুবই কম।

একইসময়ে বাংলাদেশের বার্ষিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৮ শতাংশ বেড়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ৩ দশমিক ৮০ বিলিয়ন ডলার। ঋণের আসল পরিশোধ হয়েছে ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার ও সুদ পরিশোধ করতে হয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

আগের অর্থবছরের একইসময়ে ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয় ৩ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

LATEST POSTS

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: চুরি করতে গিয়ে ধরা পড়ায় ছুরি দিয়ে খুন করে গৃহকর্মী

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় চুরি করার সময় ধরা পড়ায় মা-মেয়েক ছুরিকাঘাতে হত্যা করেন গৃহকর্মী আয়েশা।আজ বুধবার গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে এ কথা...

মাসুদ পারভেজ থেকে ‘ড্যাশিং হিরো’ সোহেল রানা: ফিরে দেখা

আশির দশকে সিনেমার পোস্টার, রেডিওর বিজ্ঞাপন কিংবা চলচ্চিত্রের পরিচিতি—সবখানেই একটি নাম নিয়মিত শোনা যেত, ‘ড্যাশিং হিরো’ সোহেল রানা। আজ ২১ ফেব্রুয়ারি, এই অভিনেতার জন্মদিন। মাসুদ...

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে ইরান

কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছে ইরান।বার্তাসংস্থা এএফপি আজ সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত...

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলের নেতারা জানিয়েছেন, কয়েক মাসের আলোচনার পর অধিকাংশ মতপার্থক্য দূর হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ...

Most Popular