Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে ইরান

-

কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছে ইরান।

বার্তাসংস্থা এএফপি আজ সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের যোগাযোগ শুরু হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত উইটকফের যোগাযোগের জন্য চ্যানেল খোলা রয়েছে। প্রয়োজন হলে বার্তা আদান–প্রদান করা হয়।’

বাঘাই আরও জানান, যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক উপস্থিতি ইরানে না থাকলেও দেশটির স্বার্থে সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়।

এই মন্তব্য আসে এমন এক সময়ে—যখন ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ও বিক্ষোভ দমন নিয়ে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, ইরানে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৯০ জনই বিক্ষোভকারী। সংস্থাটি জানিয়েছে, ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

LATEST POSTS

এআইয়ের কারণে নয়, চাকরি হারাবেন নিজেকে আপগ্রেড না করলে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? অনেকের ধারণা, এআই যত উন্নত হবে, মানুষের প্রয়োজন তত কমবে। কিন্তু...

মোবাইল সেবার মান যাচাইয়ে খরচ ২১ কোটি, চার বছরেও চূড়ান্ত প্রতিবেদন নেই

দেশের মোবাইল অপারেটররা গ্রাহকদের মানসম্মত সেবা দিচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণে অত্যাধুনিক সরঞ্জাম কিনেছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। খরচ হয়েছিল ১৫ লাখ ইউরো (বর্তমান হিসাবে...

সীমান্ত যেখানে শেষ, বসন্ত সেখানে শুরু: কাওসার আহমেদ চৌধুরীর গান-গল্প

‘হাজার ফুলে ছেয়েছে যে পথ/ আমি চিনি, চিনি সে ঠিকানা/ তোমার মনের নীরব ভাষা, সে-ও তো আমার আছে জানা’—এই লাইনগুলো কুমার বিশ্বজিতের গাওয়া কালজয়ী ‘যেখানে...

ইরান ‘রেড লাইন’ পার করলে শক্তিশালী সামরিক বিকল্প বিবেচনা করা হবে: ট্রাম্প 

ইরানে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন–পীড়নে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় তেহরানের বিরুদ্ধে 'শক্তিশালী সামরিক বিকল্প' বিবেচনা করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার এয়ার ফোর্স ওয়ানে...

Most Popular