Homeসারাদেশতামাকে বছরে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

তামাকে বছরে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

-

তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায়, তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ তার দ্বিগুণের বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, গত বছর তামাকজনিত এই ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অথচ ২০২৩-২৪ অর্থবছরে তামাক কোম্পানিগুলোর কাছ থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার এই ফল তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ‘ইকোনমিকস ফর হেলথ’ যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। অনুষ্ঠানে গবেষণার তথ্য উপস্থাপন করেন গবেষক দলের সদস্য আশরাফুল কিবরিয়া।

গবেষণার তথ্যানুযায়ী, তামাকের কারণে স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা। আর পরিবেশগত ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৫০০ কোটি টাকা।

অনুষ্ঠানে পিপিআরসির আরেকটি গবেষণার তথ্য তুলে ধরেন সংস্থাটির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মোহাম্মদ ইহতেশাম হাসান। গত মাসে চারটি বিভাগের ১২১টি স্কুলের আশপাশের ৬৬৬টি দোকানে জরিপ চালিয়ে এই গবেষণা করা হয়।

এতে দেখা যায়, জরিপকৃত দোকানগুলোর ৮৪ শতাংশে সুগন্ধযুক্ত বা ফ্লেভারড সিগারেট এবং ৯৯ শতাংশ দোকানে এক শলাকা বা খুচরা সিগারেট বিক্রি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা দোকানগুলোর প্রতি ১০টির মধ্যে ৭টিতেই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন রয়েছে। আর প্রতি ১০টি দোকানের ২টিতে তামাক পণ্যের প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়।

তরুণদের মধ্যে তামাক পণ্যের আকর্ষণ ও সহজলভ্যতা কমাতে বিক্রয়কেন্দ্রে বিজ্ঞাপন প্রচার, ফ্লেভারড সিগারেট এবং খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধ করার সুপারিশ করা হয় গবেষণা প্রতিবেদনে।

LATEST POSTS

ডিজিটাল যুগে সম্পর্কের নতুন ব্যাকরণ: উত্তম কুমার কি এখনো প্রাসঙ্গিক?

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস ২৪ জুলাই। একইসঙ্গে দিনটি আজকের ডিজিটাল যুগে আমাদের সামনে এক অদ্ভুত আয়না হয়ে দাঁড়ায়—যেখানে প্রেম, বিচ্ছেদ, সেলিব্রিটি, আবেগ...

ঋণে জর্জরিত হাওরের কৃষক

অসময়ের বৃষ্টি আর উজানের ঢলে হাওরের বহু বোরো চাষি আজ নিঃস্ব। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে ধানের দামে ধস—এই দুইয়ে মিলে তারা দিশেহারা হয়ে পড়েছেন।ঋণের ভারে...

মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ জানিয়েছে, চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী...

রুবিওকে কিউবার পরবর্তী নেতা করার ইঙ্গিত, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের একটি পোস্ট শেয়ার করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার ভবিষ্যৎ নেতা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।একইসঙ্গে দ্রুত সমঝোতায় না এলে কিউবাকে...

Most Popular