Homeরাজনীতিনির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র সফল হবে না: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র সফল হবে না: সালাহউদ্দিন আহমেদ

-

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বীরকে গুলি করে হত্যার ঘটনাকে ‘পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন করতে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

মুসাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। দুর্বৃত্তরা গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের কাছে তাকে গুলি করে হত্যা করে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা দেখছি, সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালের ঘটনাটিও তারই একটি অংশ। হতে পারে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং গণতন্ত্রে উত্তরণের পথ কঠিন করতে কিছু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না। এ দেশের মানুষ গণতন্ত্রে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনের প্রশ্নে প্রতিশ্রুতিবদ্ধ। গণভোট ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলগুলো যুক্তি ও দাবি তুলে ধরেছিল। শেষ পর্যন্ত তারা বাস্তব পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে। এখন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বা অন্য কোনো বিষয়ে অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনকে জানাবে। কমিশন ও সরকার যথাযথভাবে সেগুলোর সমাধান করবে।

দলের ভেতরে আসন সমঝোতা ও মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা তাদের ডেকে বোঝানোর চেষ্টা করছি। একটি বড় দল হিসেবে সবারই প্রত্যাশা থাকে। বহু দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে আমাদের দলের অনেককে বঞ্চিত করতে হয়েছে। সে ক্ষেত্রে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং বুঝিয়ে তাদের শান্ত করার চেষ্টা করা হবে।

LATEST POSTS

মূল বিচারপর্বে রোহিঙ্গা গণহত্যা মামলা, সোমবার শুনানি শুরু

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আগামীকাল সোমবার থেকে রোহিঙ্গা গণহত্যা মামলায় শুনানি শুরু হতে যাচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিজে জানায়, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে ২৯ জানুয়ারি পর্যন্ত...

মেসিকে দেখা নিয়ে বিশৃঙ্খলা: আয়োজক আটক, মমতার ক্ষমা প্রার্থনা

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় 'প্রধান আয়োজক'কে আটক করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিনিয়র পুলিশ কর্মকর্তা জাভেদ শামীম গণমাধ্যমকে...

পূর্বাঞ্চল রেলের ছয় রুটে ট্রেনের ভাড়া বাড়ছে

ট্রেন ও আসনভেদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। পন্টেজ চার্জ সমন্বয় করে ছয়টি রুটে এই ভাড়া বাড়ানো হলো।নতুন...

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি ও বিরোধী দলের বাড়তে থাকা দূরত্ব উদ্বেগও বাড়াচ্ছে

স্বাধীনতার পর আমরা যাত্রা শুরু করেছিলাম সংসদীয় শাসনব্যবস্থা দিয়ে। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু নিজেই একদলীয় ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সেই লক্ষ্য...

Most Popular