Homeরাজনীতিআদালতের নতুন আদেশ, ঋণখেলাপি তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল

আদালতের নতুন আদেশ, ঋণখেলাপি তালিকায় কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল

-

ঋণখেলাপি তালিকা থেকে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ স্থগিতাদেশ জারি করেন।

এতে বিএনপির এই প্রার্থীর সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ল।

এ আসনের অন্যতম প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাকে ইতোমধ্যে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী।

প্রিমিয়ার ব্যাংকে মঞ্জুরুল আহসানের প্রতিষ্ঠানের বকেয়া ঋণ আছে বলে আদালত সূত্র জানিয়েছে। 

আজ আদালতে ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার বিভুতি তরফদার। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চেম্বার আদালতের আদেশের পর মঞ্জুরুল আহসান মুন্সিকে ঋণখেলাপি হিসেবে গণ্য করা হবে। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।’

তিনি আরও জানান, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের প্রতিষ্ঠান ২০০৫ সালে প্রিমিয়ার ব্যাংক থেকে একটি ঋণ নিয়েছিলেন, যার ৮৯ কোটি টাকা এখনো বকেয়া।

মঞ্জুরুলের আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন ডেইলি স্টারকে বলেন, ‘ঋণখেলাপি হিসেবে ক্রেডিট ব্যুরো অফ ইনফরমেশনের (সিআইবি) তালিকায় মঞ্জুরুলের কোম্পানির নাম অন্তর্ভুক্ত না করার জন্য হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।’

এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, ‘আদালত এমন কোনো আদেশ দেননি যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।’

LATEST POSTS

মিয়ানমারের নির্বাচনের দ্বিতীয় ধাপে কম ভোটার উপস্থিতি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার অভিযোগ

মিয়ানমারে সামরিক জান্তার অধীনে আয়োজিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ সরকারের হাতে না থাকা সত্ত্বেও নির্বাচন আয়োজন করে জেনারেল  মিন অং হ্লাইং-এর...

হ্যাটট্রিক শিরোপার অভিযানে আফগানিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

ওপেনারদের নৈপুণ্যে দেড়শ ছাড়ানো উদ্বোধনী জুটিতে মিলল শক্ত ভিত। রিফাত বেগ ফিফটি করে থামার পর জাওয়াদ আবরার মাত্র ৪ রানের জন্য পেলেন না সেঞ্চুরির স্বাদ।...

ব্রিজ থেকে ফেলে চা-দোকানিকে হত্যার অভিযোগ: পুলিশের সংশ্লিষ্টতা পায়নি পিবিআই

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিরুদ্ধে চা–দোকানি রফিকুল ইসলাম দুদুকে মারধর ও ব্রিজ থেকে ফেলে হত্যার অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে সংস্থাটি...

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’

দেশের অন্যতম বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম (Bikroy.com) কিনে নিয়েছে নাইজেরিয়ার স্টার্টআপ 'জিজি'।বাংলাদেশের বাজারে এক বছরের কিছু বেশি সময় আগে প্রবেশ করে জিজি। এর...

Most Popular