Homeঅর্থনীতিসারাদেশে টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য

সারাদেশে টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য

-

ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে টিসিবির ট্রাকসেল।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১ থেকে ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত বাকি ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক নথি থেকে জানা যায়, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলায় ১০টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

১৩০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৮০ টাকা কেজি দরে চিনি ও ৭০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হবে এসব ট্রাকে। প্রতি ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল নিতে পারবেন।

LATEST POSTS

তারকাদের চোখে ভালোবাসার মানে

ভালোবাসার সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম। কারো কাছে ভালোবাসা মানে বিশ্বাস, কারো কাছে নির্ভরশীলতা। তারকারাও তাদের ভালোবাসার সংজ্ঞা নিয়ে নানান রকম মত দিয়েছেন। দেখা যাক ভালোবাসার মানে...

পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ?

নতুন বছরের এক সপ্তাহও না পেরোতেই বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির...

প্রতীক বরাদ্দের আগে প্রচারণা, বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন তদন্ত ও বিচার বিভাগীয় কমিটি।আজ বুধবার কমিটির চেয়ারম্যান...

১৪ ছক্কায় ১৭১ রান, সূর্যবংশীর নতুন রেকর্ড

রেকর্ড আর ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী যেন এক সুতোয় গাঁথা! ১৪টি ছক্কা হাঁকিয়ে আরেকটি নতুন কীর্তি গড়লেন তিনি ১৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। যুব ওয়ানডেতে...

Most Popular