Homeরাজনীতিনির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক: আসিফ মাহমুদ

নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক: আসিফ মাহমুদ

-

নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, ‘তফসিলের পরদিন আমরা দেখেছি একজন চিহ্নিত আসামির হাতে আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন। এর ফলেই এই নির্বাচন নিয়ে মানুষের মনে আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা নির্বাচনকেন্দ্রিক দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। ইসিকে আমরা এই কনসার্ন জানিয়েছি যে, মাঠ পর্যায়ে আরও বেশি উপস্থিতি এবং আরও সক্রিয় কার্যক্রম চালাতে হবে।’

বিকেল ৩টার দিকে সিইসি এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল।

সংবাদ ব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে, অনেক এলাকাতেই এখনো সশস্ত্র চিহ্নিত সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না।’

‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে কি না, এমন শঙ্কা আছে। বিগত তিন নির্বাচনে আমরা দেখেছি প্রশাসনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, রাতের ভোট। এ ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে এই নির্বাচনটা হয়ে যাবে—এ ধরনের একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে,’ বলেন তিনি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে আসিফ বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বড় দলের প্রতি দুর্বলতা দেখতে চাই না। এ ক্ষেত্রে যদি প্রশাসন, সরকারের মধ্যে এমন কোনো প্রক্রিয়া দেখি—আমরা নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকব না। প্রয়োজনে আবার রাজপথে নামব। প্রয়োজনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অধিকার ছিনিয়ে নেব।’ 

জাতীয় পার্টিকে নির্বাচনে চায় না এনসিপি—এ কথা জানিয়ে এনসিপি মুখপাত্র বলেন, ‘আমরা চাই না ফ্যাসিবাদের দোসর যেন কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করুক।’
উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত ২৯ ডিসেম্বর এনসিপির মুখপাত্রের দায়িত্ব নেন। পরে তাকে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

LATEST POSTS

ইরানে ‘রাজা যায় রাজা আসে’?

১৯৭৯ সালের জানুয়ারি। ইতিহাস বলছে—সে মাসে ইরানের রাজনৈতিক পরিস্থিতি ছিল সংঘাতময়। অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তির দাবিতে দিকে-দিকে স্বৈরাচারী শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে গণ-জাগরণ।...

টিকিটের চড়া দামে ক্ষোভ, তবু ২৪ ঘণ্টায় আবেদন ৫০ লাখ

টিকিটের দাম নিয়ে সমালোচনার ঝড় উঠলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির সর্বশেষ ধাপে প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে ফিফা। শুক্রবার এক বিবৃতিতে...

নেত্রকোণা মুক্ত দিবস স্মরণে ঢাকায় আলোচনা সভা

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের এক সপ্তাহ আগে দেশের উত্তর-পূর্ব দিকের সীমান্ত জেলা নেত্রকোণা হানাদার মুক্ত হয়েছিল। দিনটিকে স্মরণ করতে মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ...

বাংলাদেশের চা বাগানে কুষ্ঠ ‘পৃথিবীতে সবচেয়ে বেশি’

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের পাতাতোলা নারী চা শ্রমিক রূপন ভূমিজ (৫৪)। বছর পাঁচেক আগে তার কুষ্ঠরোগ শনাক্ত হয়। ওই সময় হঠাৎ করেই...

Most Popular