Homeবিনোদনভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কুমার বিশ্বজিৎ

ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কুমার বিশ্বজিৎ

-

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। এই মর্মান্তিক ঘটনার পর স্বভাবতই কুমার বিশ্বজিতের জীবনের সব হিসাব-নিকাশ পাল্টে গেছে। 

দীর্ঘ সময় ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন নিবিড়। পরে হাসপাতাল থেকে কানাডার মিসিসাগার একটি রিহ্যাব সেন্টারে নেওয়া হয় তাকে। 

শুরু থেকেই ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে রয়েছেন কুমার বিশ্বজিৎ।

স্বাভাবিক জীবনে এখনও ফেরা হয়নি সন্তানের। চলছে চিকিৎসা। ফলে স্বাভাবিক জীবনে কুমার বিশ্বজিতেরও ফেরা হয়নি। সন্তানের মুখে বাবা ডাক শোনার অপেক্ষায় আছেন।

গত বছর থেকে কানাডার বিভিন্ন কনসার্টে গাইতে দেখা যায় তাকে। পাশাপাশি আমেরিকা ও ইউরোপেরও কয়েকটি কনসার্ট করেছেন তিনি। তবে দেশের মঞ্চে দেখা যায়নি। দেশে একবার এসেছিলেন। সেটাও কিছু দিনের জন্য। ফের কানাডাতেই উড়াল দেন।

আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন ব্যাংকোয়েট হলে বসবে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা। 

আর সেখানেই কুমার বিশ্বজিৎ একটি কনসার্টে এককভাবে পারফর্ম করবেন।

LATEST POSTS

তেলের বিশাল মজুত ছাড়াও ভেনেজুয়েলায় আরও যেসব খনিজ আছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গত সপ্তাহে অপহরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায় যে, তারা দ্রুত দেশটির তেল উৎপাদন পুনরায় চালু করতে চায়। পাশাপাশি...

জামায়াতের কাছে ৪০ আসন চায় এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ পর্যন্ত ২৯টি সংসদীয় আসন দিয়েছে। তবে এনসিপির দাবি, এসব আসনের অন্তত ২১টিতে এখনো জোটভুক্ত অন্য দলগুলোর...

মেসিকে দেখতে আগেভাগেই কলকাতার হোটেলে চেক-ইন রোনালদো ভক্তর

তিন দিনের সফরে শনিবার ভোররাতে কলকাতায় পৌঁছান আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তার আগমন ঘিরে তৈরি হওয়া উন্মাদনায় কেউ কেউ নিয়েছেন ব্যতিক্রমী সিদ্ধান্ত, মেসির সঙ্গে...

‘তারা শুধু দেখছিল, মানুষ কীভাবে মারা যায়’

অবৈধপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া গোপালগঞ্জের আশিক মিনা (২৮) দেশে ফিরেছেন।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তত্ত্বাবধানে গত ৫ ডিসেম্বর লিবিয়া থেকে দেশে...

Most Popular